News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তর বিহারে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ৪ পুলিশ কর্মী সহ মৃত ৫
Image

উত্তর বিহারে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ৪ পুলিশ কর্মী সহ মৃত ৫

মুজাফফরপুর, ১১ সেপ্টেম্বর (হি.স.): উত্তর বিহারের মুজাফফরপুর জেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল চার জন পুলিশ কর্মী সহ মোট ৫ জনের| মর্মান্তিক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চার জন পুলিশ কর্মী| সঙ্কটজনক অবস্থায় তাঁদের মুজাফফরপুরের এসকেএমসিএইচ হাসপাতালে ভর্তি করা হয়েছে| ঊর্ধ্বতন এক পুলিশ কর্তা জানিয়েছেন, রবিবার মধ্য রাতে উত্তর বিহারের মুজাফফরপুরে, পানাপুর পুলিশ আউটপোস্টের কাছে আকুরাহা ধালা এলাকায় ২৮ নম্বর জাতীয় সড়কে দ্রুত গতিতে একটি কন্টেনার ট্রাক কর্তব্যরত পুলিশ কর্মীদের ধাক্কা মারে| ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে চার জন পুলিশ কর্মী সহ মোট ৫ জনের| সঙ্কটজনক অবস্থায় চার জনকে নিকটবর্তী প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে| মৃত ৫ জনের মধ্যে তিন জনের নাম জানা গিয়েছে, তাঁরা হলেন-কনস্টেবল মুন্না চৌধুরী, কনস্টেবল বিশ্বমোহন শর্মা এবং কনস্টেবল ফরমান আনসারি|
ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ কৃষ্ণ মুরারি প্রসাদ এবং পানাপুর আউটপোস্টের ইনচার্জ ধ্রুবনাথ ঝা জানিয়েছেন, কন্টেনার ট্রাকের ধাক্কায় চার জন পুলিশ কর্মী সহ মোট ৫ জনের মৃত্যু হয়েছে| গুরুতর আহত হয়েছেন চার জন| প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, কন্টেনার ট্রাকটিতে অবৈধ মদের বোতল ছিল| ঘাটক ট্রাকটির খোঁজ চলছে|
সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ বিবেক কুমার জানিয়েছেন, রবিবার মধ্যরাতে ২৮ নম্বর জাতীয় সড়কে আকুরাহা ধালা এলাকায় চেকিংয়ের সময় কন্টেনার ট্রাকটিকে থামতে বলা হয়| কিন্তু, চালক ট্রাক না থামিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, তখনই ট্রাকের চাকায় পিষ্ট হন চার জন পুলিশ কর্মী ও এক সাধারণ নাগরিক| দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে পাঁচ জনের| গুরুতর আহত অবস্থায় চার জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে| মৃতদেহ গুলি ময়নাতদন্তের জন্য শ্রী কৃষ্ণ মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে পাঠানো হয়েছে|

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top