News Flash

  • Home
  • Uncategorized
  • গৌরী হত্যা, সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর বার্তা পোস্ট করা যুবককে জেরা সিটের
Image

গৌরী হত্যা, সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর বার্তা পোস্ট করা যুবককে জেরা সিটের

বেঙ্গালুরু, ১০ সেপ্টেম্বর (হি.স.): গৌরী লঙ্কেশের হত্যাকাণ্ডের পরে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর মন্তব্য পোস্ট করার জেরে স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের হাতে ধরা পড়া ২২ বছরের এক বেকার যুবককে জেরা করল বিশেষ তদন্ত দল (সিট)। মাল্লানাগৌড়া ওরফে মাল্লি অর্জুন নামে ওই যুবককে টানা আড়াই ঘন্টার জেরা করা হয়েছে। তাতে এমন বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে, যাতে সন্দেহভাজনদের সম্পর্কে ক্লু পেতে সুবিধা হচ্ছে বলে জানিয়েছেন এক পদস্থ পুলিশকর্তা।
এপর্যন্ত সাংবাদিক-সমাজকর্মী গৌরীর নৃশংস হত্যার তদন্তে নেমে প্রায় ৬৮০টি ফোন কলের রেকর্ড, টেক্সট মেসেজ, হোয়াটসঅ্যাপে পাঠানো বার্তা খতিয়ে দেখেছে সিট। ২১ সদস্যের সিট বেশ কিছু ক্লু পেয়েছে বলে জানান রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী রামলিঙ্গা রেড্ডিও।
ধৃত যুবক মাল্লানাগৌড়ার মা উমাদেবী ইয়াদগির জেলার নারায়ণপুরা গ্রামে ছোট একটি দোকান চালান উমাদেবী। তিনি জানান, বারো ক্লাসের পরীক্ষায় ফেল করে তিন মাস আগে বাড়ি ছাড়ে ছেলে। শুক্রবার ছেলের বন্ধুরা এসে উমাদেবীকে গৌরী হত্যা মামলায় গ্রেফতার হওয়ার খবর দেয়। উমাদেবী বলেন, ওকে জামিনে ছাড়িয়ে আনার টাকা নেই। জানিনা, কারা ওর বন্ধু, কেনই বা ও এমন কাজে জড়াতে গেল।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top