ইসলামাবাদ, ১০ সেপ্টেম্বর (হি.স.): নতুন প্রতিষ্ঠিত হওয়া এয়ারপাওয়ার সেন্টার অফ এক্সেলেন্স পরিদর্শনে গিয়ে ফাইটার জেট এফ-১৬ চড়লেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাসি৷ তিনিই প্রথম প্রধানমন্ত্রী যিনি ফাইটার জেট চড়লেন৷ এয়ারফোর্সের এয়ারবেস গিয়েই তিনি এফ-১৬ ফাইটার জেট চড়েন৷ এটি একটিমাত্র ইঞ্জিনের সুপারসোনিক মালট্রিরোল ফাইটার জেট৷ এফ-১৬ ফাইটার জেট তৈরি করেছে আমেরিকা৷ পিএএফ -এর ৯ নম্বর স্কোয়ার্ডনের বিমান এটি৷ পিএএফ মুসাফ এয়ারবেসটি পঞ্জাবের সারগোধা শহরে অবস্থিত৷ সমস্ত সুযোগসুবিধা ও পরিকাঠামোযুক্ত এয়ারবেস এটি৷ পিএএফ প্রফেশনালদের ট্রেনিংয়ের পাশাপাশি এখানে কমব্যাট ক্রুদেরও ট্রেনিং দেওয়া হয়৷ আব্বাসিকে পরিদর্শনের কাজে সাহায্য করেন এয়ারচিফ সোহেল আমন৷ স্যাফরন ব্যান্ডিটের অনুশীলনের সময় পরিদর্শনে যান প্রধানমন্ত্রী৷ অক্টোবরে স্যাফরন ব্যান্ডিটের প্রথম মাল্টিন্যাশনাল অনুশীলন হবে৷ ১৯টি এয়ারফোর্স থেকে কর্মীরা এখানে অংশ নেবেন৷ স্যাফরন ব্যান্ডিট হল ফাইটার জেট ও গ্রাউন্ড ট্রুপের মিলিত অনুশীলন৷ আর্মি এভিয়েশন ও আর্মি এয়ারের উপাদান এখানে মজুত থাকবে৷ ৩ বছরে একবার এই অনুশীলনের বন্দোবস্ত করা হয়৷ প্রধানমন্ত্রী প্লেনে ওঠার সময় ও তার পরের ছবি সোশ্যাল সাইটে প্রকাশ পেয়েছে৷

ফাইটার জেট এফ-১৬ চড়লেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















