News Flash

  • Home
  • Uncategorized
  • বুলেরো উল্টে জখম ২৫ জন, দূর্ঘটনাগ্রস্থ অল্টোতে আপত্তিজনক অবস্থায় উদ্ধার কিশোরীসহ তিনজন
Image

বুলেরো উল্টে জখম ২৫ জন, দূর্ঘটনাগ্রস্থ অল্টোতে আপত্তিজনক অবস্থায় উদ্ধার কিশোরীসহ তিনজন

নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, অমরপুর, ৯ সেপ্ঢেম্বর৷৷ সমাবেশে যোগ দিতে যাওয়ার সময় দূর্ঘটনায় আহত হয়েছেন ২৫ জন৷ দূর্ঘটনাটি ঘটেছে বিলোনীয়া মহকুমার পিআর বাড়ি থানার অধীন বড়পাথরীর কাছে৷ সেখানে তপশিলী জাতি সমন্বয় সমিতির সমাবেশে যোগ দিতে টিআর- ০৮-১৯৫০ নম্বরের একটি বুলেরো পিকআপ গাড়িতে করে যাচ্ছিলেন সমর্থকরা৷ আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক৷ তাতেই গাড়িটি রাস্তার পাশে উল্টে যায়৷ তাতে গাড়ির ২৫ জন যাত্রী আহত হয়৷ তাদের বিলোনীয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখান থেকে সাতজনকে জি বি হাসপাতালে রেফার করা হয়েছে৷ পুলিশ দূর্ঘটনার একটি মামলা নিয়েছে৷
যান দুর্ঘটনা যেন এই রাজ্যে একটি নিত্যদিনের ঘটনায় পরিনত হয়েছে৷ মদমত্ত অবস্থায় আবারো পথ দুর্ঘটনা অমরপুরে, কাঁঠালবাগান এলাকায়৷ টিআর০৩এইচ-০২৮৩ এই নম্বরের অলটু গাড়ী গাড়ীটি শুক্রবার রাত প্রায় ১০টা নাগাদ ডালাক থেকে অমরপুর মটরস্টেন্ডে দ্রুত গতিতে আসার পথে কাঁঠালবাগান এলাকায় টিলার মাঝখানে গাড়ীটি ধাক্কা দেয়৷ এই দুর্ঘটনার শব্দ পেয়ে এলাকাবাসী বাড়ী থেকে বেরিয়ে দেখতে পায় এই আলটুর গাড়ীর ভিতরে ২ ছেলে, ১ মেয়ে ছিল৷ সাদ্দাম মিঞা ও অরজিৎ দত্ত৷ বয়স প্রায় ১৬-১৭৷
মেয়েটি গুরুতর আহত হওয়ায় দমকল বাহিনীর কর্মীরা মহকুমা হাসপাতালে নিয়ে আসে৷ ডাক্তার মেয়েটিকে সঙ্গে সঙ্গে সিটিস্কেন করার জন্য উদয়পুর হাসপাতালে পাঠিয়ে দিয়েছেন৷
এই গাড়িতে মেয়েটির বই, খাতা ছিল এবং মেয়ের অনেক কিছু গাড়ীতে পাওয়া গিয়েছে৷ জনগনের প্রশ্ণ, মেয়েকে ধর্ষণ করার চেষ্টা হয়েছে কি?
মেয়ের মা অমরপুর মহকুমা হাসপাতালে খবর পেয়ে ছুটে আসেন৷ মেয়ের মাকে জিজ্ঞাসা করলে মেয়ের মা বলেন মেলাঘর মেয়েটি বড় বোনের বাড়ীতে বেরাতে গিয়েছিল৷ অমরপুরে কিভাবে মেয়েটি এসেছে সেটাও তার মা জানেন না৷ এখন দেখার বিষয় মেয়ের মা মিথ্যা কথা বলেনি তো? ছেলের মার কাছ থেকে জানতে চাইলে তিনি বলেন, ছেলে সারাদিন বাড়ীতে কাজ করেছে৷ বাজারে এসে বাড়ীতে যায়নি৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top