নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ৯ সেপ্ঢেম্বর ৷৷ এবার খোয়াইয়ের এক কর্মচারী সাইবার ক্রাইমের শিকার৷ ঘটনার বিবরণে জানা যায়, খোয়াই থানা এলাকার পহড়মুড়ার চা বাগান সুকলের নিকট রবি মুন্ডার বাড়ী৷ তিনি বিদ্যুৎ দপ্তরের চতুর্থ শ্রেণীর কর্মচারী৷ গত ৭-৯-১৭ইং সাকল সাতটায় রবিবাবুর মোবাইলে হায়দ্রাবাদ থেকে একটি কল আসে৷ কল রিসিভ করতেই উনাকে বলা হয়, তার এটিএমের পাসওয়ার্ড ও আধার নাম্বার দিতে৷ নিজেকে এসবিআই এর অফিসার পরিচয় দেয়৷ পাসওয়ার্ড দেওয়া মাত্র এক ঘন্টার ভিতরে রবিবাবুর এসবিআই একাউন্ট থেকে ৯৯৯০ টাকা করে চার বার এবং ১৯৯৯০ টাকা একবার কেটে নেওয়া হয়৷ সাথে সাথে ব্যাঙ্কে গিয়ে রবিবাবু যোগাযোগ করলে ব্যাঙ্ক থেকে জানিয়ে দেওয়া হয় হায়দ্রাবাদ ও গুয়াহাটি থেকে টাকা গুলি কেটে নিয়েছে হ্যাকাররা৷ এই ঘটনায় আতঙ্কিত রবিবাবু৷ খোয়াই এসবিআই ব্রাঞ্চ ঘটনার তদন্ত শুরু করেছে৷ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে৷

কল করে এটিএমের পিন নিয়ে প্রায় ষাট হাজার টাকা হাপিজ
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















