উনা, ৫ সেপ্টেম্বর (হি.স) : হিমাচল প্রদেশের উনা জেলায় মঙ্গলবার সকালবেলায় একটি পথ দুর্ঘটনায় চারজন ব্যক্তি প্রাণ হারিয়েছেন। পাশাপাশি আটজনের অবস্থা আশঙ্কাজনক বলে সূত্র থেকে জানা যাচ্ছে। পুলিশ সূত্রে জানানো হয়েছেন যে বাবা ভরমাল সিং মেরির আশ্রম থেকে ট্রাকে করে ফিরছিলেন ৪৪ জন পুন্যার্থী। ফেরার পথে জেলার আম্ব এলাকায় ট্রাকটি দুর্ঘটনার মুখে পরে। এই দুর্ঘটনায় আহতদের পুলিশ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে ৪ জনকে মৃত বলে বলে ঘোষণা করে চিকিৎসকরা। হাসপাতাল সূত্রে জানানো হয় যে বাকি ৮ জনের অবস্থা আশঙ্কাজনক। বাকিদের চিকিৎসা চলছে ওই স্থানীয় জেলা হাসপাতালে। পুলিশ সূত্রে জানানো হয়েছে ওই ট্রাকে থাকা সব যাত্রীই পাঞ্জাবের বাসিন্দা।
দুর্ঘটনার কারণ ব্যাখ্যা করতে গিয়ে পুলিশ জানিয়েছে যে ট্রাকটির সামনে একটি বাইক চলে আসে। সেই বাইকে বাঁচাতে গিয়ে ট্রাকের চালক স্টেয়ারিং ঘুরিয়ে দেয়। কিন্তু তার ফলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ট্রাকটি চালক আহত হয়েছে। পুরো ঘটনাটির তদন্ত করছে পুলিশ। মৃতদের দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।
হিমাচল প্রদেশের পথ দুর্ঘটনায় নিহত ৪, আহত ৮
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















