নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ৪ সেপ্ঢেম্বর৷৷ পাঁচ বছরের নাবালিকাকে ধর্ষণের দায়ে অভিযুক্তের ৪ বছরের জেল ও ২ হাজার টাকা জরিমানা৷ অনাদায়ে আরও ৩ মাসের জেল৷ ঘটনার বিবরণে জানা যায় গত ২০-০৯-২০১৬ ইং তারিখে তেলিয়ামুড়া থানাধীন জয়নগর এলাকায় সুশান্ত শীল নামে এক যুবক ৫ বছরের এক নাবালিকাকে ধর্ষণ করে৷ ঘটনার পর পক্সো আইনের ৪ ধারা এবং ভারতীয় দন্ডবিধির ৩৭৬ ধারায় তেলিয়ামুড়া থানায় মামলা হয় অভিযুক্তের বিরুদ্ধে৷ মামলার নং – টিএলএম-৭৯/১৬৷ পুলিশ মামলার তদন্ত করে আদালতে চার্জশীট দাখিল করে৷ দীর্ঘ শুনানীর পর অবশেষে সোমবার এই মামলার নিষ্পত্তি হয়৷ খোয়াইয়ের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় আদালত অভিযুক্ত সুশান্ত শীলকে ৪ বছরের জেল ও ২ হাজার টাকা জরিমানা৷ অনাদায়ে আরও ৩ মাসের জেল এর আদেশ দেন বিচারপতি পঙ্কজ কুমার দত্ত৷ স্পেশাল পিপি ছিলেন শৈলেন্দ্র কুমার পাল৷

নাবালিকাকে ধর্ষণের দায়ে জেল-জরিমানা
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















