News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরা ও মেঘালয়ের নির্বাচন ঃ বিজেপির রণকৌশল চূড়ান্ত করতে আজ দিল্লীতে পূর্বোত্তরের এনডিএ জোটের বৈঠক
Image

ত্রিপুরা ও মেঘালয়ের নির্বাচন ঃ বিজেপির রণকৌশল চূড়ান্ত করতে আজ দিল্লীতে পূর্বোত্তরের এনডিএ জোটের বৈঠক

অভিজিৎ রায় চৌধুরী ৷৷ নয়াদিল্লি, ৪ সেপ্ঢেম্বর ৷৷ ত্রিপুরা এবং মেঘালয়ের নির্বাচনী রণকৌশল নির্ধারনে পূর্বোত্তরের এনডিএ জোটের বৈঠক ডেকেছেন বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ৷ মঙ্গলবার দিল্লিতে দিনভর এনিয়ে তিনি পূর্র্বেত্তরের রাজ্যগুলির বিজেপি নেতৃবৃন্দ এবং এনডিএ জোট শরিক দলের নেতাদের সাথে বৈঠক করবেন৷ ইতিমধ্যে নেডার কনভেনার তথা অসমের মন্ত্রী হেমন্ত বিশ্ব শর্র্ম দিল্লি পৌঁছে গিয়েছেন৷ বিজেপি প্রদেশ সভাপতি বিপ্লব দেব এবং রাজ্য প্রভারী সুনিল দেওধরও দিল্লি রওনা দিয়েছেন৷ মঙ্গলবার সকালে প্রদেশ বিজেপির দুই বিধায়ক সুদীপ রায় বর্মন ও দিবাচন্দ্র রাঙ্খল সহ দলের কোর কমিটির অন্যান্য সদস্যরা দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন৷
এবিষয়ে সোমবার নয়াদিল্লিতে সাংবাদিক সম্মেলনে নেডা কনভেনার তথা অসমের মন্ত্রি হেমন্ত বিশ্ব শর্র্ম বলেন, পূর্র্বেত্তরের পাঁচ রাজ্যের মুখ্যমন্ত্রী মঙ্গলবার বিজেপি সর্বভারতীয় সভাপতির সাথে বৈঠকে মিলিত হবেন৷ অসম, মনিপুর, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড এবং মিজোরামের মুখ্যমন্ত্রীরা বৈঠকে অংশ নেবেন৷ এরই পাশাপাশি পূর্র্বেত্তরের আটটি এনডিএ শরিক দল অগপ, এনপিপি, বিপিএফ সহ অন্যান্যরা এই বৈঠকে যোগ দেবে৷ শ্রী শর্র্ম জানিয়েছেন, ২০১৮ ফেব্রুয়ারী মাসে ত্রিপুরা এবং মেঘালয়ে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে৷ অসম এবং মণিপুরে সরকার গঠনের পর বিজেপির পরবর্তী লক্ষ্য ত্রিপুরা এবং মেঘালয়৷ তাই ধারনা করা হচ্ছে, নির্ধারিত সময়ের আগেই নির্বাচনী রণকৌশল স্থির করে নিতে চাইছেন বিজেপি সর্বভারতীয় সভাপতি৷ পূর্বোত্তরের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মঙ্গলবারের বৈঠকে বিস্তারিত খোঁজখবর নেবেন অমিত শাহ৷ ত্রিপুরা এবং মেঘালয়ে দলের সাংগঠনিক অবস্থান সম্পর্কে প্রদেশ নেতৃবৃন্দ বিজেপি সর্বভারতীয় সভাপতিকে জানাবেন৷
ইতিমধ্যে ত্রিপুরা বিধানসভায় খাতা খুলতে পেরেছে বিজেপি৷ তৃণমূল ছেড়ে ৬ বিধায়ক বিজেপিতে যোগ দেওয়ায় পূর্বোত্তরের আরো একটি রাজ্যে বিধানসভায় আসন পেয়েছে বিজেপি৷ তবে, দলত্যাগ করে আসা বিধায়কদের উপর নির্ভর করে আগামী বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা কতটা সহজ হবে সে বিষয়েও অমিত শাহ প্রদেশ নেতৃবৃন্দের কাছ থেকে বিস্তারিত খোঁজখবর নেবেন৷ সূত্রের খবর, প্রদেশ বিজেপি কোর কমিটি রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে একটি পূর্ণাঙ্গ রিপোর্ট সর্বভারতীয় সভাপতির হাতে তুলে দেবে৷
এদিকে ত্রিপুরা এবং মেঘালয়ের বিধানসভা নির্র্বচনে বাকি পাঁচ রাজ্য অসম, মণিপুর, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড এবং মিজোরামকেও দায়িত্ব দিতে চাইছেন অমিত শাহ৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top