News Flash

  • Home
  • Uncategorized
  • ট্র্যাকের জয়েন্টের নাট বোল্ট খুলে নাশকতার ছক, বিশ্রামগঞ্জে অল্পেতে রক্ষা পেল আগরতলাগামী রেল
Image

ট্র্যাকের জয়েন্টের নাট বোল্ট খুলে নাশকতার ছক, বিশ্রামগঞ্জে অল্পেতে রক্ষা পেল আগরতলাগামী রেল

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৪ সেপ্ঢেম্বর৷৷ সোমবার সকাল ৯৪৫ মিনিটে অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল আগরতলাগামী লোক্যাল

বিশ্রামগঞ্জে রেল লাইনের ট্র্যাকের জয়েন্ট খোলে দেয় দুসৃকতিরা৷ ছবি নিজস্ব৷

ট্রেন৷ চালকের তৎপরতায় প্রায় তিন শতাধিক যাত্রী প্রাণে বাঁচলো৷ ঘটনাটি ঘটে বিশ্রামগঞ্জ স্টেশন থেকে প্রায় এক কিলোমিটার দূরে এসপি অফিসের পেছনের রাবার বাগান সংলগ্ণ এলাকায়৷ ঘটনার বিবরণে জানা গেছে উদয়পুর স্টেশন থেকে লোকাল ট্রেনটি আগরতলার উদ্দেশ্যে রওনা দেয়৷ ঠিক বিশ্রামগঞ্জ স্টেশন থেকে যাওয়ার পথে ঘটে বিপত্তি৷ এস পি অফিস সংলগ্ণ স্থানে পৌঁছার পূর্বেই চালকের সর্তকতায় বলতে পারে রেল লাইনে ট্রেক সরে রয়েছে৷ উপস্থিতবুদ্ধি দিয়ে চালক সঙ্গে সঙ্গে ট্রেনটির গতি শ্লথ করে দেয় এবং মাঝ রাস্তায় ট্রেনটি থামিয়ে দেন৷ রেলের ট্রেক খোলা ছিল৷ ঘটনাস্থলে এসে চালক এবং যাত্রীরা উপলব্ধি করে যে রেলের ট্রেকের জোড়া, বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে৷ যদিও ট্রেনটি যদি চলন্ত অবস্থায় থাকতো তাহলে ভয়ঙ্কর দুর্ঘটনা নিশ্চিত ছিল৷ সঙ্গে সঙ্গে খবর পৌঁছে বিশ্রামগঞ্জ রেল স্টেশনে৷ মুহুর্তের মধ্যে জড়ো হয়ে যায় শত শত মানুষ৷ কারা কিভাবে এবং কেনই বা এমন নাশকতায় ছক করল তা বুঝে উঠতে পারেনি সাধারণ জনগন৷ ঘটনাকে কেন্দ্র করে একদিকে চলছে রাজনৈতিক দোষারোপের পালা অন্যদিকে চলছে নানান প্রশ্ণ৷ অনেকের অভিযোগ যেভাবে ট্রেকের নাট বোল্ট খুলা হয়েছে তা সাধাবণ মানুষের পক্ষে খুবই কঠিন বিষয়৷ আর অন্য দিকে চালকই বা হঠাৎ কিভাবে বুঝতে পাবলেন সামনের ট্রেকটি খোলা৷ ঘটনায় প্রায় ৪৫ মিনিটের মধ্যে রেল ট্রেক স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসে রেল দপ্তরের কর্মীরা৷ শুনা যাচ্ছে শাসকদল এই নাশকতার জন্য বিজেপিকে দোষারোপ করছে৷ অন্যদিকে বিজেপি পাল্টা শাসক দলকে দোষারোপ করছে৷ এবার প্রশ্ণ যেখানে এই ঘটনাটি ঘটে তা সাধারণ মানুষের পক্ষে খুবই দুস্কর ব্যাপার৷ কাবণ ঘটনাস্থল থেকে প্রায় ১০০ মিটার দূরে রয়েছে এসপি অফিস৷ তাছাড়া রেল রাস্তার উপর রেল চলাকালীন সময়ে দীর্ঘদিন যাবৎ কে বা কারা ঢিল ছুড়ে এলোপাথারী৷ এতে যাত্রীরা চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে নিত্য দিন৷ এলাকাবাসীর প্রশ্ণ এমন ঘটনায় রেল পুলিশকে জানিয়েও কোন রকম ব্যবস্থা নিচ্ছে না৷ তবে এই ঘটনায় রেল যাত্রীরা আতঙ্কের মধ্যে পড়েছেন৷ প্রসঙ্গত, সামনেই রাজ্য বিধানসভার নির্বাচন৷ এর আগে নানা ধরণের অঘটন ঘটিয়ে রাজ্যের পরিস্থিতি অশান্ত করে তোলার চেষ্টা হবে বলে ধারণা তথ্যাভিজ্ঞ মহলের৷ তাই এই লাইনে নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করার দাবী তুলেছেন নিত্য যাত্রী সাধারণ৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top