News Flash

  • Home
  • Uncategorized
  • বিশালগড়ে জাতীয় সড়ক অবরোধ সিট্যুর দাদাগিরিতে জনমনে ক্ষোভ
Image

বিশালগড়ে জাতীয় সড়ক অবরোধ সিট্যুর দাদাগিরিতে জনমনে ক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৩ সেপ্ঢেম্বর৷৷ সামান্য ঘটনাকে কেন্দ্র করে লঙ্কাকান্ড বিশালগড়ে৷ সিট্যুর দাদাগিরিতে তটস্ত বিশালগড়েরর স্বর্ণ ব্যবসায়ীরা৷ পুলিশকে হুমকি দিয়ে বিক্ষোভ ও সড়ক অবরোধ থানার সামনে৷ সামান্য ঘটনাকে কেন্দ্র করে সিট্যুর মিছিল ও অবরোধ ঘিরে বিশালগড়ের পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে৷ সিট্যুর স্থানীয় নেতাদের বিরুদ্ধে আম জনতার মধ্যে বাড়ছে ক্ষোভ৷
শনিবার অটোর ধাক্কায় এক বাইসাইকেল আরোহী আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে৷ তাতে সিট্যুর দাদাগিরি বেড়ে যায়৷ অনিল ভৌমিক নামে এক বাইসাইকেল আরোহীকে ধাক্কা দেয় সিট্যু সমর্থিত অটো চালক দিপঙ্কর সাহা৷ শনিবার এই ঘটনায় বাইসাইকেল আরোহীকে গ্রেপ্তারের দাবীতে অটো চালক বিশালগড় থানায় গিয়ে স্বর্ণ ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করে৷ সিট্যুর নেতারা পুলিশকে হুঁশিয়ারী দিয়ে বলেছে রবিবার আটর মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করতে হবে৷ কিন্তু, পুলিশ এখনও পর্যন্ত অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি৷ এর প্রতিবাদে রবিবার সকাল আনুমানিক সাড়ে দশটা নাগাদ বিশালগড় থানার সামনে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে৷ সিট্যুর দাদাগিরি ও নেতাদের এই ভূমিকায় বিশালগড় বাজার ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়৷ জাতীয় সড়ক অবরোধের খবর পেয়ে ছুটে যায় পুলিশের পদস্থ আধিকারীকরা৷ সিট্যুর নেতাদের সাথে আলোচনায় বসে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা হবে বলে আশ্বাস দেওয়া হলে অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়৷ সিট্যু নেতাদের দাদাগিরি বন্ধ না হলে আগামীদিনে তারা বৃহত্তর আন্দোলন সংগঠিত করবে বলে হুঁশিয়ারী দিয়েছে৷

Releated Posts

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026

বিজেপির জেন জি-সংযোগ কর্মসূচিকে ‘যুবকদের তুষ্ট করার চেষ্টা’ বলে কটাক্ষ বিরোধীদের

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): জেন জি-র সঙ্গে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে বিজেপি একটি বিশেষ কমিটি গঠন করার পরই শাসক…

ByByNews Desk Aug 23, 2026

বিজেপির নতুন টিমকে নিয়ে প্রথম বৈঠকে নিতিন নাবিন, সংগঠন শক্তিশালী করার রূপরেখায় জোর

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নিতিন নাবিন শনিবার রাজধানীর বিজেপি সদর দফতরে দলের…

ByByNews Desk Aug 22, 2026
Scroll to Top