News Flash

  • Home
  • Uncategorized
  • উৎকল এক্সপ্রেসে দুর্ঘটনা, ১৩জন রেলকর্মীকে চাকরি থেকে বরখাস্ত করল রেল
Image

উৎকল এক্সপ্রেসে দুর্ঘটনা, ১৩জন রেলকর্মীকে চাকরি থেকে বরখাস্ত করল রেল

নয়াদিল্লি, ৩১ আগস্ট (হি.স): উৎকল এক্সপ্রেসে দুর্ঘটনার জেরে ১৩জন রেলকর্মীকে চাকরি থেকে বরখাস্ত করেছে রেল কর্তৃপক্ষ। রেল সূত্রে জানা গিয়েছে, কর্তব্যরত অবস্থায় কাজে গুরুতর গাফিলতির জন্যে তাঁদের বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া রেল কর্মীদের মধ্যে রয়েছেন একজন জুনিয়র ইঞ্জিনীয়ার, একজন হ্যামারম্যান ও ১১জন ট্র্যাকম্যান। প্রসঙ্গত, সম্প্রতি উত্তরপ্রদেশের মুফাফফরনগরে উৎকল এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে ২৩জন যাত্রী মারা গিয়েছেন।
রেল জানিয়েছে, বরখাস্ত হওয়া ওই রেলকর্মীরা রেললাইন মেরামতি করছিলেন কর্তৃপক্ষের কাছ থেকে কোনও ধরনের অনুমতি না নিয়েই। এর জেরে রেল ১৩জন কর্মীকে বরখাস্ত করে কড়া পদক্ষেপ নিল। একসঙ্গে এতজন রেল কর্মীকে কর্তব্যে গাফিলতির দায়ে বরখাস্ত করার ঘটনা নজিরবিহীন বলে রেল সূত্রে জানা গিয়েছে।
জানা গিয়েছে, ঘটনার তদন্তও চলছে। এদিকে উৎকল এক্সপ্রেসে দুর্ঘটনার পরে নদার্ন রেলওয়ের জেনারেল ম্যানেজার ও ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারকে ছুটিতে পাঠানো হয়েছে। ইতিমধ্যে এই দুর্ঘটনার পরেপরেই সাসপেন্ড করা হয়েছে রেলের চার আধিকারিককে। তাঁদের ভিতর রয়েছেন দিল্লি ডিভিশনের একজন ডিভিশনাল ইঞ্জিনীয়ার-সহ রেলের চারজন ডিভিশনাল ম্যানেজার। রেল পুলিশও রেলের ওই আধিকারিকদের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির দায়ে মামলা দায়ের করেছে।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top