News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরা এখন উত্তর-পূর্বাঞ্চলে শান্তির নীড় পরিবেশ নষ্টের চেষ্টা চলছে ঃ স্বাস্থ্যমন্ত্রী
Image

ত্রিপুরা এখন উত্তর-পূর্বাঞ্চলে শান্তির নীড় পরিবেশ নষ্টের চেষ্টা চলছে ঃ স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ আগস্ট৷৷ হেজামারা ব্লকের দংগর বাড়িতে নবনির্মিত ১০ শয্যা বিশিষ্ট দ্বিতল হেজামারা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে৷ স্বাস্থ্য মন্ত্রী বাদল চৌধুরী ফিতা কেটে ও ফলক উন্মোচন করে এই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করেন৷ এস পি এ প্রকল্পে ২৩৭১ বর্গ মিটার জায়গার উপর এই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নির্মাণে ৪ কোটি ৬২ লক্ষ টাকা ব্যয় হয়েছে৷ গ্রামোন্নয়ন দপ্তর এটি নির্মাণ করেছে৷ উদ্বোধকের ভাষণে স্বাস্থ্য মন্ত্রী বাদল চৌধুরী বলেন, রাজ্য সরকার চায় সকলের জন্য স্বাস্থ্য৷ এই স্বাস্থ্য পরিষেবাকে সর্বত্র সমভাবে পৌঁছে দেবার উদ্যোগ নেওয়া হয়েছে৷ খুব শীঘ্রই নবনির্মিত লেফুঙ্গা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটি চালু করা হবে৷ মোহনপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটিকে মহকুমা হাসপাতালে উন্নীত করা হবে এবং কাতলামারা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের মান আরো উন্নত করা হবে৷ স্বাস্থ্য মন্ত্রী বলেন, কেবল স্বাস্থ্য কেন্দ্রের বাড়ি তৈরী করে, নার্স দিয়ে আমরা কাজ শেষ করতে চাই না৷ চাই সকলকে স্বাস্থ্য সম্বন্ধে সচেতন করতে৷ স্বাস্থ্য মন্ত্রী বলেন, এ ডি সি এলাকার উন্নয়নের কাজ চলছে৷ একে আরো ত্বরান্তিক করতে হবে৷ তিনি বলেন, ত্রিপুরা এখন উত্তর-পূর্বাঞ্চলে শান্তির নীড়৷ কিন্তু একটা অংশ এই শান্তির পরিবেশ নষ্ট করতে চাইছে৷ এর থেকে আমাদের সবাইকে সাবধান ও সতর্ক থাকতে হবে৷ প্রধান অতিথির ভাষণে বিধায়ক প্রণব দেববর্মা এলাকায় শান্তি সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান৷ তিনি বলেন, কেবল সুন্দর হাসপাতাল গড়ে উঠলেই হবে না৷ একে রক্ষণা বেক্ষণের দায়িত্বও সকলে মিলে নিতে হবে৷ অনুষ্ঠানে এম ডি সি জহর দেববর্মাও হেজামারা সাব জোন্যাল কমিটির চেয়ারম্যান হানি দেববর্মা বক্তব্য রাখেন৷ বিশেষ অতিথির ভাষণে পশ্চিম জেলার জেলা শাসক ডাঃ মিলিন্দ রামটেকে বলেন, রাজ্যের প্রতিটি গ্রাম পঞ্চায়েত ও ভিলেজ কমিটিতে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেবার কাজ চলছে৷ এই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন এরই অঙ্গ৷ বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধিকর্তা ডাঃ এন ডার্লং, গ্রামোন্নয়ন দপ্তরের মুখ্য বাস্তুকার ক্ষুদিরাম ত্রিপুরা ও মোহনপুরের মহকুমা শাসক শুভাশিস দাস প্রমুখ৷ স্বাগত ভাষন দেন পশ্চিম জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ গৌতম দেবনাথ৷ সভাপতিত্ব করেন হেজামারা বি এ সি চেয়ারম্যান এম ডি সি কুমুদ দেববর্মা৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top