News Flash

  • Home
  • Uncategorized
  • ভারী বৃষ্টিতে ফের মুম্বই জলমগ্ন, উদ্ধার কাজ শুরু
Image

ভারী বৃষ্টিতে ফের মুম্বই জলমগ্ন, উদ্ধার কাজ শুরু

মুম্বই, ২৯ অগাস্ট (হি.স.) : ভারী বৃষ্টিতে ফের জলমগ্ন মুম্বই। এর জেরে শহরতলির বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত শুধু মুম্বইতেই বৃষ্টি হয়েছে ১০২ মিলিমিটার। আবহাওয়া দফতরের পূ্র্বাভাস, আগামী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে মুম্বই এবং শহরতলিতে। ২০০৫ সালের পর এটাই শহরে সব থেকে ভারী বৃষ্টিপাত হবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।
গত শনিবার থেকে টানা বৃষ্টি চলছে মুম্বই। নিচু এলাকাগুলি ইতিমধ্যেই ডুবে গিয়েছে। প্রায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে সিওন, দাদার, মুম্বই সেন্ট্রাল, কুরলা, সাইনাকা এবং আন্ধেরিতে। ট্র্যাগকে জল জমে থাকায় ওয়াডালা থেকে কুরলা পর্যন্ত বন্দর শাখা এবং পারেল থেকে কুরলা পর্যন্ত প্রধান শাখায় ট্রেন বন্ধ। জলমগ্ন বান্দ্রা স্টেশনে ট্রেন পরিষেবা বন্ধ। চুনা ভট্টি স্টেশনের একাংশ। ওয়েস্টার্ন এক্সপ্রেস সড়ক সহ বহু গুরুত্বপূর্ণ রাস্তায় জল জমে গাড়ির গতি মন্থর হয়ে তীব্র যানজট। বান্দ্রা থেকে সান্তাক্রুজ যাওয়ার রাস্তা বানভাসি। লোনাভালার ওয়ালহোয়ান হ্রদের জলস্তর বিপদসীমা ছুঁয়ে ফেলায় বিভপুরী এবং খোপোলি জলবিদ্যুৎ প্রকল্প কর্তৃপক্ষ লাগোয়া অঞ্চলে সতর্কতা জারি করেছে। বৃহৎমুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় শহরে তিনটি দেওয়াল ভেঙে পড়েছে, ১৬টি জায়গায় শর্টকাট হয়েছে এবং ২৩টি জায়গায় গাছ ভেঙে পড়েছে। নিকাশির বেহাল দশা, রাস্তা সময়মতো সংস্কার না করার ফলেই প্রতি বছর বৃষ্টিতে এই ভোগান্তি হয় বলে প্রশাসনকে দায়ী করেছেন মুম্বইবাসী। উদ্ধারকাজে মুম্বইয়ে এনডিআরএফের ৩টি দলকে প্রস্তুত রাখা হয়েছে। পুনে থেকেও মুম্বই রওনা দিয়েছে এনডিআরএফে দুটি দল।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top