News Flash

  • Home
  • Uncategorized
  • মোবাইলে কল করে ব্যাঙ্ক একাউন্টের তথ্য নিয়ে ত্রিশ হাজার টাকা হাপিজ করল প্রতারক
Image

মোবাইলে কল করে ব্যাঙ্ক একাউন্টের তথ্য নিয়ে ত্রিশ হাজার টাকা হাপিজ করল প্রতারক

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৮ আগস্ট৷৷ অনলাইনের মাধ্যমে অভিনব পদ্ধতিতে চড়িলামের গৌতম কলনী এলাকায় জনৈক যুবক সেবক দেবনাথ (২৩) এর ব্যাঙ্ক একাউন্ট থেকে ত্রিশ হাজার টাকা উদাও হয়ে যায়৷ সাইবার অপরাধ দিনের পর দিন উত্তরত্তের বৃদ্ধি পাচ্ছে৷ অপরাধের পিছনে বড় ধরনের দুসৃকতি রয়েছে বলে জানা যায়৷ সেবকের ফোনে প্রথমে ফোন আসে৷ হিন্দি ভাষাতে কথা বলছে ফোনে৷ সেবকের কাছে ফোন করে লম্পট জানতে চায় তার একাউন্ট বন্ধ হয়ে রয়েছে৷ তার ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ নেই৷ তখন সেবকে ফোনে বলে যে একাউন্ট চালু করতে হলে ব্যাঙ্ক একাউন্ট নম্বর এবং এটিএম এর ষোল অংকের নাম্বার বলার জন্য৷ সঙ্গে সঙ্গে ফোন কেটে বাড়িতে যায় এবং সঠিক ভাবে ফোনে তার সবকিছু দুষ্ঠ চক্রের ঐ যুবকের কাছে বলে দেয়৷ তাকে বলা হয়েছে যে তার একাউন্ট চবিবশ ঘন্টায় মধ্যে পুনরায় চালু হয়ে যাবে৷ ঠিক ১০ মিনিট পর সেবকের মোবাইলে একটি এসএমএস আসে যে ত্রিশ হাজার টাকা ওঠানো হয়েছে৷ এ খবর পৌঁছে যায় গোটা চড়িলাম গৌতম কমনী এলাকায়৷ প্রতারিত যুবক কান্নায় ভেঙ্গে পড়ে সাহায্যের জন্য বিভিন্ন জায়গায় ছুটে যায়৷ শেষ পর্যন্ত রবিবার বিশালগড় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে৷ ই-মেল বা অন্যানা নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে বিভিন্ন জনগণ সমস্যার মধ্যে পড়ে যায়৷ কিন্তু এ যেন এক অভিনব পদ্ধতি৷ কম্পিউটার ব্যবহারকারীর অজান্তেই তার গোপন তথ্য চলে যাবে হ্যাকারের কাছে৷ তার তা ব্যবহার করেই ব্যাঙ্ক একাউন্ট থেকে টাকা হাতিয়ে নিচ্ছে দৃসৃকতিকারীরা৷ নেট ব্যাঙ্কিং বা ই-মেল অ্যাকাউন্টে লগ করে ট্রোজানের মাধ্যমে তার একাউন্ট নাম্বার এবং এটিএম নাম্বার বলার পর টাকা হ্যাকাররা হাপিজ করে নিয়ে যেতে পারে৷ ব্যাঙ্কে গিয়ে সেবক যাবতীয় বিষয় খুলে বলা এসবিআই ব্যাঙ্ক ম্যানেজারের কাছে৷ এই ধরনের ঘটনায় গোটা চড়িলামবাসীরা একাউন্ট এবং এটিএম নিয়ে দুশ্চিন্তায়৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top