News Flash

  • Home
  • Uncategorized
  • ডোকলাম থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত ভারত ও চিনের
Image

ডোকলাম থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত ভারত ও চিনের

নয়াদিল্লি, ২৮ আগস্ট (হিঃস)৷৷ অবশেষে নিষ্পত্তি হতে চলেছে ডোকলাম নিয়ে ভারত – চিন বিবাদ৷ ডোকলাম থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত দু’দেশেরই৷ সোমবার টুইটারে একটি বিবৃতি দিয়ে বিদেশমন্ত্রক জানিয়েছে, কূটনৈতিক স্তরে আলোচনার পর দু পক্ষই বিতর্কিত সীমানা থেকে সেনা সরিয়ে নিচ্ছে৷ গত কয়েক সপ্তাহে এই নিয়ে আলোচনায় জট কাটে৷ দুই দেশ নিজেদের সমস্যা একে অপরকে বোঝাতে সক্ষম হয়েছে৷ নিজেদের উদ্বেগের কথাও চিনকে বোঝানো গিয়েছে বলে টুইটে জানিয়েছে বিদেশমন্ত্রক৷ সেই আলোচনার ভিত্তিতেই ডোকলাম থেকে দ্রুত সেনে সরিয়ে নেবে দুই দেশই৷ গত জুন মাসে, ডোকলামে চিনা সেনার পাকা রাস্তা তৈরি নিয়েই আপত্তি জানায় ভারত৷ তারপর থেকেই ওই অঞ্চলে দু পক্ষই সেনা মোতায়েন করে রাখে৷ দুই দেশের সেনার মধ্যে হাতাহাতি ও পাথর ছোড়াছুড়ির ঘটনাও ঘটে৷ ডোকলাম নিয়ে প্রায় যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছিল ভারত-চিন সীমান্তে৷ ভারত – চিন সীমান্ত বিবাদের জের পড়ে আন্তর্জাতিক ক্ষেত্রেও৷ আগামী সেপ্ঢেম্বর মাসের ৩ তারিখ ব্রিকস সম্মেলনে যোগ দিতে চিনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ প্রধানমন্ত্রীর সফরের আগেই এই সিদ্ধান্ত চিন সরকারকেও স্বস্তিতে রাখল৷ চিন যেমন সেনা সরাবে, সেভাবে ভারতও ডোকলাম থেকে সেনা সরিয়ে নেবে৷ ডোকলাম নিয়ে এই দশকে সবথেকে বেশি উত্তেজনা তৈরি হয়েছিল দুদেশের মধ্যে৷ দু পক্ষের প্রায় ৬০০ সেনা পূর্ব হিমালয়ের প্রান্তে তৈরি  ছিল৷ ডোকলাম নিয়ে ভারত শুরু থেকে আলোচনার মাধ্যমে সমস্যা মিটিয়ে নেওয়ার পক্ষপাতী ছিল৷ কিন্তু চিনের সরকার নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম এই নিয়ে নানারকম প্ররোচনামূলক মন্তব্যে করতে থাকায় পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠেছিল৷ এমনকী চিন ঘুরিয়ে বুঝিয়েছিল ভারতকেই সেনা সরাতে হবে৷ চিনের সেনা সরানোর সিদ্ধান্তকে ভারতের কূটনৈতিক জয় হিসাবে দেখছেন বিশেষজ্ঞরা৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top