নয়াদিল্লি, ২৮ আগস্ট (হিঃস)৷৷ অবশেষে নিষ্পত্তি হতে চলেছে ডোকলাম নিয়ে ভারত – চিন বিবাদ৷ ডোকলাম থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত দু’দেশেরই৷ সোমবার টুইটারে একটি বিবৃতি দিয়ে বিদেশমন্ত্রক জানিয়েছে, কূটনৈতিক স্তরে আলোচনার পর দু পক্ষই বিতর্কিত সীমানা থেকে সেনা সরিয়ে নিচ্ছে৷ গত কয়েক সপ্তাহে এই নিয়ে আলোচনায় জট কাটে৷ দুই দেশ নিজেদের সমস্যা একে অপরকে বোঝাতে সক্ষম হয়েছে৷ নিজেদের উদ্বেগের কথাও চিনকে বোঝানো গিয়েছে বলে টুইটে জানিয়েছে বিদেশমন্ত্রক৷ সেই আলোচনার ভিত্তিতেই ডোকলাম থেকে দ্রুত সেনে সরিয়ে নেবে দুই দেশই৷ গত জুন মাসে, ডোকলামে চিনা সেনার পাকা রাস্তা তৈরি নিয়েই আপত্তি জানায় ভারত৷ তারপর থেকেই ওই অঞ্চলে দু পক্ষই সেনা মোতায়েন করে রাখে৷ দুই দেশের সেনার মধ্যে হাতাহাতি ও পাথর ছোড়াছুড়ির ঘটনাও ঘটে৷ ডোকলাম নিয়ে প্রায় যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছিল ভারত-চিন সীমান্তে৷ ভারত – চিন সীমান্ত বিবাদের জের পড়ে আন্তর্জাতিক ক্ষেত্রেও৷ আগামী সেপ্ঢেম্বর মাসের ৩ তারিখ ব্রিকস সম্মেলনে যোগ দিতে চিনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ প্রধানমন্ত্রীর সফরের আগেই এই সিদ্ধান্ত চিন সরকারকেও স্বস্তিতে রাখল৷ চিন যেমন সেনা সরাবে, সেভাবে ভারতও ডোকলাম থেকে সেনা সরিয়ে নেবে৷ ডোকলাম নিয়ে এই দশকে সবথেকে বেশি উত্তেজনা তৈরি হয়েছিল দুদেশের মধ্যে৷ দু পক্ষের প্রায় ৬০০ সেনা পূর্ব হিমালয়ের প্রান্তে তৈরি ছিল৷ ডোকলাম নিয়ে ভারত শুরু থেকে আলোচনার মাধ্যমে সমস্যা মিটিয়ে নেওয়ার পক্ষপাতী ছিল৷ কিন্তু চিনের সরকার নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম এই নিয়ে নানারকম প্ররোচনামূলক মন্তব্যে করতে থাকায় পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠেছিল৷ এমনকী চিন ঘুরিয়ে বুঝিয়েছিল ভারতকেই সেনা সরাতে হবে৷ চিনের সেনা সরানোর সিদ্ধান্তকে ভারতের কূটনৈতিক জয় হিসাবে দেখছেন বিশেষজ্ঞরা৷

ডোকলাম থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত ভারত ও চিনের
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















