News Flash

Image

বিয়ে করতে চলেছেন রিয়া সেন

কলকাতা, ১৮ আগস্ট (হি.স.): এমাসে বিয়ে মুনমুন সেনের ছোটমেয়ে রিয়া সেনের। রিয়া বিয়েটা সেরে নিয়ে ফিরছেন পর্দাতেও। একতা কাপুরের রাগিণী এমএমএস নামে ওয়েব সিরিজের মারফত পর্দায় ফিরছেন রিয়া।
বেশ কিছুদিন ধরে ছবির জগতের বাইরে ছিলেন রিয়া। তবে রুপোলি পর্দায় রিয়া প্রবেশ করেছিলেন স্টাইল ছবিতে। এরপরে অবশ্য কাজ করেছেন বেশ কয়েকটা ছবিতে। রিয়া কাজ করেছেন ঝঙ্কর বিটস, কেয়ামত, শাদি নম্বর ওয়ানের মতো ছবিতে। এরপরে সাম্প্রতিক সময়ে কিছুদিন ছবির জগতে কাজ বন্ধ রেখেছিলেন তিনি।
রিয়া এমাসে বিয়ে করতে চললেও বিয়ের দিন এখনও জানা যায়নি। তবে রাগিণী এমএমএস ওয়েব সিরিজের শ্যুটিংয়ের আগেই বিয়েটা তিনি সেরে ফেলছেন বলে জানা গিয়েছে। নিজের দীর্ঘদিনের বন্ধু শিবম তিওয়ারিকে বিয়ে করছেন রিয়া। শিবমের সঙ্গে তাঁর বন্ধুত্বের পরিণতি হতে চলেছে পরিণয়ে।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top