News Flash

  • Home
  • Uncategorized
  • বক্স অফিসে সাফল্য টয়লেট এক প্রেম কথা, আয় করল ৮৩ কোটি ৪৫ লাখ টাকা
Image

বক্স অফিসে সাফল্য টয়লেট এক প্রেম কথা, আয় করল ৮৩ কোটি ৪৫ লাখ টাকা

মুম্বাই, ১৭ আগস্ট (হি.স.) : বক্স অফিসে দাপিয়ে বেড়াচ্ছে টয়লেট এক প্রেম কথা। সবমিলিয়ে উপার্জন হল প্রায় ৮৩ কোটি ৪৫ লাখ টাকা।
গত শুক্রবার মুক্তি পেয়েছে অক্ষয় কুমার ও ভূমি পেডনেকর অভিনীত টয়লেট এক প্রেম কথা। বুধবার ছবিটি আয় করেছে ২০ কোটি টাকা। অর্থাৎ মাত্র পাঁচদিনে ৮৩ কোটি টাকারও বেশি উপার্জন করে ছবিটি হাসি ফুটিয়েছে নির্মাতাদের মুখে। সিনে বিশেষজ্ঞদের মতে, ১০০ কোটি টাকার ক্লাবে প্রবেশ এখন শুধু সময়ের অপেক্ষা। সেই লক্ষ্যে পৌঁছতে কতটা সময় নেবে সেটাই এখন দেখার। ট্রেড অ্যানালিস্ট তারণ আদর্শ টুইটবার্তায় জানিয়েছেন, মুক্তির দিন ১৩ কোটি ১০ লাখ টাকার ব্যবসা করেছিল ছবিটি। দিন যত বেড়েছে ততই উপার্জনের অঙ্কটাও উর্দ্ধমুখী। রবিবার আয় করেছিল ২১ কোটির কিছু বেশি টাকা। আর গতকাল স্বাধীনতা দিবসে ২০ কোটি টাকা বাজার থেকে তুলেছে টয়লেট এক প্রেম কথা।

Releated Posts

বিজেপির জেন জি-সংযোগ কর্মসূচিকে ‘যুবকদের তুষ্ট করার চেষ্টা’ বলে কটাক্ষ বিরোধীদের

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): জেন জি-র সঙ্গে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে বিজেপি একটি বিশেষ কমিটি গঠন করার পরই শাসক…

ByByNews Desk Aug 23, 2026

বিজেপির নতুন টিমকে নিয়ে প্রথম বৈঠকে নিতিন নাবিন, সংগঠন শক্তিশালী করার রূপরেখায় জোর

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নিতিন নাবিন শনিবার রাজধানীর বিজেপি সদর দফতরে দলের…

ByByNews Desk Aug 22, 2026

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top