News Flash

  • Home
  • Uncategorized
  • মাণ্ডিতে ভূমিধসের কারণে মৃত্যু, ব্যথিত প্রধানমন্ত্রী
Image

মাণ্ডিতে ভূমিধসের কারণে মৃত্যু, ব্যথিত প্রধানমন্ত্রী

নয়াদিল্লি ও শিমলা, ১৩ আগস্ট (হি.স.): হিমাচল প্রদেশের মাণ্ডি জেলায় ভূমিধসের কারণে ৮ জনের মৃত্যুর ঘটনায় দুঃখপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| টুইট করে প্রধানমন্ত্রী জানিয়েছেন, `হিমাচল প্রদেশের মাণ্ডি জেলায় ভূমিধসের কারণে মৃত্যুর ঘটনায় ব্যথিত| মৃতদের পরিবারের প্রতি আমার সমবেদনা|’ একই সঙ্গে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী|
গভীর রাত ২টো নাগাদ মাণ্ডি জেলার কোটরূপী এলাকায় মাণ্ডি-পাঠানকোট জাতীয় সড়কে দুটি যাত্রীবোঝাই বাস ভূমিধসের কবলে পড়ে| স্পেশাল সেক্রেটারি (দুর্যোগ) ডি ডি শর্মা জানিয়েছেন, রাস্তার ধারে একটি ধাবার সামনে দাঁড়িয়েছিল বাস দু’টি| আচমকাই ভূমিধসের কারণে বাস দুটি ৮০০ মিটার গভীর খাদে পড়ে যায়| ধ্বংস্তূপের তলায় চাপা পড়ে যায় বাস দুটি| উদ্ধারকারী দলের তরফে জানানো হয়েছে, মর্মান্তিক দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৮ জনের মৃত্যু হয়েছে| অন্তত ৫০ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top