News Flash

  • Home
  • Uncategorized
  • তাজা কার্তুজ সহ রাজ্যের যুবক আটক করিমগঞ্জে
Image

তাজা কার্তুজ সহ রাজ্যের যুবক আটক করিমগঞ্জে

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ১২ আগস্ট৷৷ স্বাধীনতা দিবসের ঠিক পাক্ মুহুর্তে পার্শ্ববর্তী অসম রাজ্যের করিমগঞ্জ জেলার বদরপুর রেল ষ্টেশনে উদ্ধার বৃহৎ পরিমাণ বন্দুকের তাজা কার্তুজ৷ উদ্ধারকৃত কার্তুজগুলির মধ্যে একে৫৬, একে৪৭ এবং থ্রিনটথ্রি রাইফেলের তাজা কার্তুজ রয়েছে৷ সর্বমোট ৩০৫টি তাজা কার্তুজ উদ্ধার করেছে বদরপুর রেল পুলিশ৷ সাথে আটক করেছে নরেশ চাকমা(৩৪) নামের এক যুবককে৷ কিন্তু অপর এক যুবক পালিয়ে যেতে সক্ষম হয়৷
জানা যায়, ডিমাপুর থেকে একটি কার্তুজ ৫০০ টাকা হিসাবে কিনেছিল৷ আর ঐ বৃহৎ পরিমাণের গুলি আগরতলাতে নিয়ে যাবার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল৷ বাজেয়াপ্ত করা ৩০৫টি তাজা কার্তুজের মধ্যে একে ৪৭-১৪০টি, এসএলআর-৪৫টি কার্তুজ এবং থ্রিনটথ্রি-১২০টি কার্তুজ৷ আটক যুবকের নাম নরেশ চাকমা এবং পলাতক যুবকের নাম বিশ্বজয় চাকমা৷ উভয়ের ঘর রাজ্যের নতুন বাজার এলাকায়৷ আজ গৌহাটি শিলচর-আগরতলা স্পেশাল যাত্রীবাহী রেল থেকে বদরপুর জিআরপি এবং আরপিএফ এর তল্লাশিতে উদ্ধার বিপুল পরিমাণ তাজা কার্তুজ৷ এদিকে ধৃত যুবকের বক্তব্য এই বিপুল পরিমাণ কার্তুজের গন্তব্যস্থল ছিল বাংলাদেশ৷ কিন্তু উত্তরপূর্বের উগ্রপন্থি সংগঠনগুলি পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ থেকে মারনাস্ত্র, গোলাবারুদ ক্রয় করে আনার খবর পূর্বে প্রকাশ পেলেও আজ ধৃত নরেশ চাকমার বক্তব্য ছিল সম্পূর্ণ বিপরীত৷ সে জানায় এই বিপুল পরিমাণ তাজা গুলি বাংলাদেশ পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল৷ অপরদিকে করিমগঞ্জ জেলার পুলিশ সুপার গৌরব উপাধ্যায় জানান-ডিমাপুর থেকে এই গুলি বাংলাদেশ নিয়ে যাবার কথা বললেও তা কতটুকু সত্য তা তদন্ত করে দেখতে হবে৷
উল্লেখ্য, গোটা রাজ্য জুড়ে বর্তমানে রাজনৈতিক বাতাস মারাত্মক উত্তপ্ত৷ ফলে এমন সময়ে বিপুল পরিমান গুলি অন্য রাজ্য থেকে সংগ্রহ করা হচ্ছে বলে অনুমান করা হচ্ছে৷ এখন দেখার বিষয় পুলিশি তদন্তে ঘটনাটি কতটুকু গড়ায়৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top