News Flash

  • Home
  • Uncategorized
  • ফিলিপিন্সে শক্তিশালী ভূকম্পন, কম্পাঙ্ক ৬.৩
Image

ফিলিপিন্সে শক্তিশালী ভূকম্পন, কম্পাঙ্ক ৬.৩

ম্যানিলা, ১১ আগস্ট (হি.স.): শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরাঞ্চলীয় ফিলিপিন্সের লুজন আইল্যান্ড| ভূকম্পন অনুভূত হয়েছে রাজধানী ম্যানিলাতে| রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.৩| জোরালো ভূমিকম্পে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি| মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, শুক্রবার দুপুরে ৬.৩ তীব্রতার ভূকম্পন অনুভূত হয় উত্তরাঞ্চলীয় ফিলিপিন্সের লুজন আইল্যান্ডে| রাজধানী ম্যানিলার বাসিন্দারাও ভূকম্পনের টের পেয়েছেন| ফিলিপিন্সের ইন্সটিটিউট অফ ভোলকানোলজি এবং সিসমোলজি জানিয়েছে, ৬.৩ তীব্রতার ভূমিকম্পের উত্সস্থল ছিল বাতানগাস প্রদেশের লিয়ান শহর থেকে ১৭৩ কিলোমিটার (১০৭ মাইল) দক্ষিণ-পশ্চিমে, ভূপৃষ্ঠের ৫ কিলোমিটার (তিন মাইল) গভীরে|
ভূমিকম্পের তীব্রতা অপেক্ষাকৃত বেশি থাকা সত্ত্বেও ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি| সুনামি সতর্কতা জারি করেনি ফিলিপিন্সের ইন্সটিটিউট অফ ভোলকানোলজি এবং সিসমোলজি|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top