ম্যানিলা, ১১ আগস্ট (হি.স.): শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরাঞ্চলীয় ফিলিপিন্সের লুজন আইল্যান্ড| ভূকম্পন অনুভূত হয়েছে রাজধানী
ম্যানিলাতে| রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.৩| জোরালো ভূমিকম্পে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি| মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, শুক্রবার দুপুরে ৬.৩ তীব্রতার ভূকম্পন অনুভূত হয় উত্তরাঞ্চলীয় ফিলিপিন্সের লুজন আইল্যান্ডে| রাজধানী ম্যানিলার বাসিন্দারাও ভূকম্পনের টের পেয়েছেন| ফিলিপিন্সের ইন্সটিটিউট অফ ভোলকানোলজি এবং সিসমোলজি জানিয়েছে, ৬.৩ তীব্রতার ভূমিকম্পের উত্সস্থল ছিল বাতানগাস প্রদেশের লিয়ান শহর থেকে ১৭৩ কিলোমিটার (১০৭ মাইল) দক্ষিণ-পশ্চিমে, ভূপৃষ্ঠের ৫ কিলোমিটার (তিন মাইল) গভীরে|
ভূমিকম্পের তীব্রতা অপেক্ষাকৃত বেশি থাকা সত্ত্বেও ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি| সুনামি সতর্কতা জারি করেনি ফিলিপিন্সের ইন্সটিটিউট অফ ভোলকানোলজি এবং সিসমোলজি|
ফিলিপিন্সে শক্তিশালী ভূকম্পন, কম্পাঙ্ক ৬.৩
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















