নয়াদিল্লি, ১১ অগাষ্ট (হি.স.) : বিজেপির সমর্থনে সরকার গড়ার পর দলের কর্তৃত্ব নিয়ে অার সন্দেহ নেই বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের। সংযুক্ত
জনতা দলের অধিকাংশ নেতা–কর্মী যে তাঁর সঙ্গেই রয়েছেন,তা বুঝে এবার দলের প্রবীণ নেতা শরদ যাদবকে সরাতে চাইছেন তিনি। শুক্রবার দিল্লিতে নীতীশ কুমার বলেন, ‘তিনি যেখানে খুশি যেতে পারেন।’ বিজেপির সমর্থনে বিহারে সরকার গড়ার পরে এই প্রথম দিল্লি এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপি সভাপতি অমিত শাহের সঙ্গে দেখা করেন নীতীশ। কংগ্রেস– রাষ্ট্রীয় জনতা দলের মহাজোট সরকার ভেঙে বিজেপির সমর্থনে সরকার গড়া নিয়ে বেজায় ক্ষুব্ধ শরদ যাদব। বরং প্রকাশ্যে বিজেপির সমর্থনে সরকার গড়া নিয়ে নীতীশের সমালোচনা করেছেন শরদ যাদব। দলের আর এক নেতা কেসি ত্যাগী বলেছেন, ‘শরদজির এ সব কথা বলা উচিত নয়। দল একটা সিদ্ধান্ত নিয়েছে। তাঁর তা মানা উচিত।’ জেডিইউ–বিজেপি জোটের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে তিনদিনের বিহার সফরের ডাক দিয়েছেন তিনি। তাঁর কথায়, বিহারের মুখ্যমন্ত্রী দলের ‘সরকারি’ মতামত তুলে ধরছেন। জনতা দলের আসল শক্তি মানুষ।মানুষের আস্থার মর্যাদা দেননি নীতীশ। ক্ষমতার লোভে সেই দলের সঙ্গে সরকার গড়েছেন, যাদের তিনি ভোটের সময় আক্রমণ করেছেন। নতুন দল গড়তে চলেছেন শরদ যাদব এমন অাশ্ঙকা থেকেই নীতীশ কুমার শরদকে দল ছাড়তে বললেন।
শরদ যাদবকে সরাতে চাইছেন নীতীশ কুমার
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















