News Flash

  • Home
  • Uncategorized
  • জুনে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর, নভেম্বরে ভারতে আসছেন ইভাঙ্কা
Image

জুনে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর, নভেম্বরে ভারতে আসছেন ইভাঙ্কা

নয়াদিল্লি, ১১ আগস্ট (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে সাড়া দিয়ে চলতি বছরের নভেম্বর মাসে ভারতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কন্যা ইভাঙ্কা ট্রাম্প| আগামী ২৮ নভেম্বর হায়দরাবাদে অনুষ্ঠিত হতে চলেছে ৩ দিনের বিশ্ব বাণিজ্য সম্মেলন| অনুষ্ঠানে যোগ দিতে ভারতে আসছেন ট্রাম্প কন্যা ৩৫ বছর বয়সি ইভাঙ্কা ট্রাম্প| সম্মেলনের ব্যাপারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করার পরই এ কথা টুইট করে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প| টুইট করে ট্রাম্প লিখেছেন, `ভারতে মার্কিন প্রতিনিধি দলকে নেতৃত্ব দেবেন ইভাঙ্কা ট্রাম্প|’
শুক্রবার সকাল ৭টা নাগাদ ডোনাল্ড ট্রাম্প ও তাঁর কন্যা ইভাঙ্কা ট্রাম্প দু’জনকেই রিটুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| প্রধানমন্ত্রী জানিয়েছেন, আগামী ২৮ নভেম্বর হায়দরাবাদে অনুষ্ঠিত হতে চলেছে ৩ দিনের বিশ্ব বাণিজ্য সম্মেলন| প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমস্ত টুইটকে রিটুইট করেছেন ইভাঙ্কা ট্রাম্প|
উল্লেখ্য, গত ২৭ জুন মার্কিন মুলুক সফরে গিয়ে ডোনাল্ড ট্রাম্প কন্যা ইভাঙ্কা ট্রাম্পকে ভারতে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| ২৭ জুন হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যৌথ বিবৃতি পড়ার সময়ই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, `আমি ইভাঙ্কা ট্রাম্পকে গ্লোবাল এন্ট্রাপ্রেনিয়রশিপ ফোরামে আমেরিকার প্রতিনিধি দলকে নেতৃত্ব দেওয়ার আমন্ত্রণ জানিয়েছি|’ সঙ্গে সঙ্গেই ডোনাল্ড ট্রাম্প যোগ করেন, `আমার মনে হয় ও সেটা গ্রহণও করেছে|’
ইভাঙ্কা ট্রাম্প হলেন প্রাক্তন ফ্যাশন মডেল| এখন আর তাঁর মডেল পরিচয় অবশ্য তেমন বড় নয়, যতটা উদ্যোগপতি হিসেবে তাঁর খ্যাতি| ইভাঙ্কা বাবার কোম্পানি ট্রাম্প অরগানাইজেশনের ভাইস-প্রেসিডেন্টও ছিলেন| এখন তিনি হোয়াইট হাউসে ট্রাম্পের অন্যতম সহকারী|

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top