নয়াদিল্লি, ১১ আগস্ট (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে সাড়া দিয়ে চলতি বছরের নভেম্বর মাসে ভারতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট
ডোনাল্ড ট্রাম্পের কন্যা ইভাঙ্কা ট্রাম্প| আগামী ২৮ নভেম্বর হায়দরাবাদে অনুষ্ঠিত হতে চলেছে ৩ দিনের বিশ্ব বাণিজ্য সম্মেলন| অনুষ্ঠানে যোগ দিতে ভারতে আসছেন ট্রাম্প কন্যা ৩৫ বছর বয়সি ইভাঙ্কা ট্রাম্প| সম্মেলনের ব্যাপারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করার পরই এ কথা টুইট করে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প| টুইট করে ট্রাম্প লিখেছেন, `ভারতে মার্কিন প্রতিনিধি দলকে নেতৃত্ব দেবেন ইভাঙ্কা ট্রাম্প|’
শুক্রবার সকাল ৭টা নাগাদ ডোনাল্ড ট্রাম্প ও তাঁর কন্যা ইভাঙ্কা ট্রাম্প দু’জনকেই রিটুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| প্রধানমন্ত্রী জানিয়েছেন, আগামী ২৮ নভেম্বর হায়দরাবাদে অনুষ্ঠিত হতে চলেছে ৩ দিনের বিশ্ব বাণিজ্য সম্মেলন| প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমস্ত টুইটকে রিটুইট করেছেন ইভাঙ্কা ট্রাম্প|
উল্লেখ্য, গত ২৭ জুন মার্কিন মুলুক সফরে গিয়ে ডোনাল্ড ট্রাম্প কন্যা ইভাঙ্কা ট্রাম্পকে ভারতে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| ২৭ জুন হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যৌথ বিবৃতি পড়ার সময়ই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, `আমি ইভাঙ্কা ট্রাম্পকে গ্লোবাল এন্ট্রাপ্রেনিয়রশিপ ফোরামে আমেরিকার প্রতিনিধি দলকে নেতৃত্ব দেওয়ার আমন্ত্রণ জানিয়েছি|’ সঙ্গে সঙ্গেই ডোনাল্ড ট্রাম্প যোগ করেন, `আমার মনে হয় ও সেটা গ্রহণও করেছে|’
ইভাঙ্কা ট্রাম্প হলেন প্রাক্তন ফ্যাশন মডেল| এখন আর তাঁর মডেল পরিচয় অবশ্য তেমন বড় নয়, যতটা উদ্যোগপতি হিসেবে তাঁর খ্যাতি| ইভাঙ্কা বাবার কোম্পানি ট্রাম্প অরগানাইজেশনের ভাইস-প্রেসিডেন্টও ছিলেন| এখন তিনি হোয়াইট হাউসে ট্রাম্পের অন্যতম সহকারী|

জুনে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর, নভেম্বরে ভারতে আসছেন ইভাঙ্কা
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















