News Flash

  • Home
  • Uncategorized
  • পুলওয়ামায় জঙ্গি হামলা, পাল্টা জবাব নিরাপত্তা বাহিনীর
Image

পুলওয়ামায় জঙ্গি হামলা, পাল্টা জবাব নিরাপত্তা বাহিনীর

শ্রীনগর, ৮ আগস্ট (হি.স.): জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলায় নিরাপত্তা বাহিনীর উপর অতর্কিতে হামলা চালাল জঙ্গিরা| হামলা চালানোর পরই সুযোগ বুঝে পালিয়ে যায় জঙ্গিরা| পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, সোমবার গভীর রাতে পুলওয়ামা জেলার দ্রুবগাম এলাকায় নিরাপত্তা বাহিনীর উপর অতর্কিতে হামলা চালায় জঙ্গিরা| কালবিলম্ব না করে পাল্টা জবাব দেয় নিরাপত্তা বাহিনী| তবে এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই| ওই এলাকায় আর কোনও জঙ্গি লুকিয়ে নেই, সে বিষয়ে নিশ্চিত হতে গোটা এলাকাজুড়ে তল্লাশি অভিযান চালিয়েছে নিরাপত্তা বাহিনী|
উচ্চ পদস্থ এক পুলিশ কর্তার কথায়, গোপন সূত্রে খবর পাওয়া যায় পুলওয়ামা জেলার দ্রুবগাম এলাকায় ঘাঁটি গেড়েছে বেশ কয়েকজন সন্ত্রাসবাদী| গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে সোমবার গভীর রাতে দ্রুবগাম এলাকায় তল্লাশি অভিযান চালায় নিরাপত্তা বাহিনী| নিরাপত্তা বাহিনীকে দেখা মাত্রই গুলি চালায় আতঙ্কবাদীরা| কালবিলম্ব না করে পাল্টা জবাব দেয় নিরাপত্তা বাহিনী-ও| গুলি বিনিময় চলাকালীন রাতের অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায় আতঙ্কবাদীরা| গোটা এলাকাজুড়ে তল্লাশি অভিযান চালিয়েছে নিরাপত্তা বাহিনী|

জঙ্গি দমন অভিযানে বড় সাফল্য, বারামুল্লা থেকে ধৃত তিন সন্দেহভাজন জঙ্গি
শ্রীনগর, ৮ আগস্ট (হি.স.): জঙ্গি দমন অভিযানে আবারও বড়সড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী| উপত্যকার যুবকদের আতঙ্কবাদে প্রলুব্ধ করার জন্য সন্দেহভাজন তিন হিজবুল মুজাহিদিন জঙ্গিকে জম্মু ও কাশ্মীরের বারামুল্লা থেকে গ্রেফতার করল নিরাপত্তা বাহিনী| পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, বারামুল্লা জেলার বেহরামপুরা টিলগাঁও ক্রসিংয়ে নাকা চালাচ্ছিল বারামুল্লা পুলিশ, ২৯ রাষ্ট্রীয় রাইফেলস ও সিআরপিএফ জওয়ানরা| সেখান থেকেই তিন সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করেছে নিরাপত্তা বাহিনী|
ধৃত সন্দেহভাজনের নাম হল, ওয়াসিম আহমেদ, উমর হাসান রাথে ও আকিফ হুসেন আচবল| ওযাসিমের বাড়ি আনদারগাঁও পাট্টানে| উমর হাসান রাথের ও আকিফ হুসেন আচবল সোপোরের বাসিন্দা| ধৃতদের কাছ থেকে দুটি চায়না পিস্তল উদ্ধার করা হয়েছে| ওই তিন সন্দেহভাজনের বিরুদ্ধে ক্রেরি থানায় এফআইআর দায়ের করা হয়েছে| পুলিশের দাবি, এই তিন সন্দেহভাজন হিজবুল মুজাহিদিনের হয়ে কাজ করত| ভূস্বর্গের যুব সম্প্রদায়কে সন্ত্রাসবাদে উস্কানি দেওয়া এবং উত্তর কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন জারি রাখতে উত্সাহিত করার জন্যই এদের নিয়োগ করা হয়েছিল|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top