News Flash

  • Home
  • Uncategorized
  • ভারত-চিন সহযোগিতার উপর গ্লোবাল সেমিনার বাতিল করল চিনা কনস্যুলেট
Image

ভারত-চিন সহযোগিতার উপর গ্লোবাল সেমিনার বাতিল করল চিনা কনস্যুলেট

কলকাতা, ৮ আগস্ট (হি.স.): ভারতীয় রিসার্চ ইন্সটিটিউট এবং একটি চিনা থিঙ্ক ট্যাঙ্ক-এর উদ্যোগে চলতি মাসের ১০ তারিখ কলকাতায় `বিআরআই, বিসিআইএম এবং পূর্ব ভারতের ভূমিকা’ শীর্ষক একটি আন্তর্জাতিক সেমিনার হওয়ার কথা ছিল| কিন্তু, প্রযুক্তিগত কারণে ওই আন্তর্জাতিক সেমিনার চিনা কনস্যুলেট-এর দ্বারা আপাতত স্থগিত রাখা হয়েছে| আচমকা আন্তর্জাতিক সেমিনার স্থগিত রাখায় মঙ্গলবার দুঃখপ্রকাশ করেছেন এশিয়া ইন গ্লোবাল অ্যাফেয়ার্স (এজিএ)-এর এক মুখপাত্র| তিনি জানিয়েছেন, `আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী’| আগামি বৃহস্পতিবার-এর গ্লোবাল সেমিনার নিয়ে সমাজের বিভিন্ন ক্ষেত্রের মানুষের কাছ থেকে দারুণ প্রতিক্রিয়া এসেছে| গ্লোবাল সেমিনারে আলোচনার প্রধান বিষয় ছিল, চিন ও পূর্ব ভারতের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতার উপর গুরুত্ব দেওয়া এবং আর্থ-সামাজিক বিনিময় নিয়ে আলোচনা| ভারতের শীর্ষ রিসার্চ ইন্সটিটিউট `গ্লোবাল অ্যাফেয়ার্স এশিয়া’ ও চিনের থিঙ্ক ট্যাঙ্ক `রিসার্চ ইন্সটিটিউট ফর দ্য ইন্ডিয়ান ওশান ইকোনমিক্স’ (আরআইআইও)-এর সহযোগিতায় আন্তর্জাতিক সেমিনার হওয়ার কথা ছিল|
বর্তমানে ভারত ও চিনের সম্পর্ক অত্যন্ত তিক্ত| এই প্রেক্ষাপটে গত শুক্রবার কলকাতায় নিযুক্ত চিনের কনসাল জেনারেল মা জাঝুওয়ু সেমিনারের গুরুত্ব বিশ্লেষণ করে জানান, এক দিন ব্যাপী আলোচনা সভায় ৪টি সেশন থাকবে| লক্ষ্য থাকবে বিআরআই এবং ভৌগোলিক সম্ভাবনা এবং বিসিআইএম| তিনি আরও জানান, দিল্লি, কলকাতা, বেজিং, সাংহাই এবং কুনমিং থেকে প্রায় এক ড’জন বিদ্বজন প্রতিনিধিরা সেমিনারে অংশ নেওযার কথা| তাঁরা এই সমস্ত বিষয়ে নিজেদের মতামত ভাগ করে নেবেন এবং পররর্তী পদক্ষেপের জন্য সুপারিশ করবেন| প্রস্তাবিত এক দিনের সেমিনারে ভারত ও চিনের মধ্যে বৃহত্তর সহযোগিতার সম্ভাবনার দিকে নজর দেওয়ার লক্ষ্য ছিল| মা জাহানওয়ু বলেছেন, শহরে চিনের কনস্যুলেট ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের সঙ্গে কাজ করছে, যাতে ব্যবসায়িক সহযোগিতা বাড়ানোর জন্য আগামী কয়েক সপ্তাহের মধ্যে ব্যবসায়িক প্রতিনিধি দল চিনে পাঠানো যায়|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top