News Flash

  • Home
  • Uncategorized
  • ১১ আগস্ট উপরাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন ভেঙ্কাইয়া নাইডু
Image

১১ আগস্ট উপরাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন ভেঙ্কাইয়া নাইডু

নয়াদিল্লি, ৬ অগাস্ট (হি। : রাষ্ট্রপতি ভবনে উপরাষ্ট্রপতি হিসেবে ১১ অগাস্ট শপথ নেবেন ভেঙ্কাইয়া নাইডু। আয়োজিত অনুষ্ঠানে উপিস্থত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মন্ত্রিসভার সদস্যরা ।এছাড়াও উপস্থিত থাকবেন নানাক্ষেত্রের বিশিষ্টজনরা ।

বেঙ্কাইয়া নাইডু

শনিবার উপরাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদের প্রার্থী গোপালকৃষ্ণ গান্ধিকে পরাজিত করেন ভেঙ্কাইয়া নাইডু। উপরাষ্ট্রপতি নির্বাচনে নাইডু পেয়েছেন ৫১৬টি ভোট। অন্যদিকে গোপালকৃষ্ণ গান্ধী পেয়েছেন ২৪৪টি। শনিবার সন্ধেয় ভোটগণনা শেষ হওয়ার পর থেকে অভিনন্দনের জোয়ারে ভাসছেন প্রবীণ এই বিজেপি নেতা। দিল্লিতে ৩০, এ পি জে আবদুল কালাম রোডের বাড়িতে সন্ধের পর থেকেই খুশির হাওয়া বইছে। গতকাল জয়ের পর ভেঙ্কাইয়া নাইডুর বাড়িতে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। নবনির্বাচিত উপরাষ্ট্রপতিকে অভিনন্দন জানাতে তাঁর বাড়িতে যান বিদেশমন্ত্রী সুষমা স্বরাজও। উপরাষ্ট্রপতি নির্বাচনে ভেঙ্কাইয়া নাইডুর জয়ের পর তাঁর মেয়ে দীপা ভেঙ্কট বলেন, আদর্শে বিশ্বাস করেন তাঁর বাবা। কোনও ব্যক্তিগত শত্রুতার উপর নয়। এটাই তাঁর বাবার জয়ের কারণ । আগামী ১১ আগস্ট উপরাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন ভেঙ্কাইয়া নাইডু। বর্তমান উপরাষ্ট্রপতি হামিদ আনসারির মেয়াদ শেষ হচ্ছে ১০ আগস্ট।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top