News Flash

  • Home
  • Uncategorized
  • গুজরাটে নরেন্দ্র মোদীর কুশপুতুল দাহ করল কংগ্রেস
Image

গুজরাটে নরেন্দ্র মোদীর কুশপুতুল দাহ করল কংগ্রেস

বেওরার , ৫ আগস্ট (হি.স):গুজরাটে কংগ্রেসের সর্বভারতীয় সহ-সভাপতি ও সাংসদ রাহুল গান্ধীর উপর হামলার প্রতিবাদে মধ্যপ্রদেশের বেওরার পিপল চৌমাথায় শনিবার সকালে প্রধানমান্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতুল পোড়ালো কংগ্রেস। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে গত শুক্রবার গুজরাটের বানসকণ্ঠা জেলার ধানেরা শহরে বন্যাদুর্গ অঞ্চল পরিদশর্ন কালে কংগ্রেসের সর্বভারতীয় সহ-সভাপতির উপর হামলা বিজেপির ইশারাতেই করা হয়েছিল। এটা একটা নিন্দনীয় ঘটনা বলে তারা জানায় ।
মধ্যপ্রদেশের কংগ্রেস নেতা রামচন্দ্র দাঙ্গি নেতৃত্বে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছিল। আর সেই সমাবেশেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতুল দাহ করে প্রতিবাদ জানায় কংগ্রেস ।এই বিক্ষোভ সমাবেশ বিজেপি বিরোধী স্লোগানও দেওয়া হয়। এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন পুরষোত্তম দাঙ্গি, চন্দ সিং সন্ধিয়া, ভরত বর্মা , রাহুল দাঙ্গিসহ অন্যান্য কংগ্রেস নেতারা ।
অন্যদিকে, গুজরাট পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে রাহুল গান্ধীর উপর হামলায় যুক্ত থাকা মূল অভিযুক্ত যুব বিজেপির এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।এছাড়াও আরও দুইজনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিচ্ছেন তারা। অন্যদিকে গুজরাটের মুখ্যমান্ত্রী বিজয় রুপানি জানিয়েছেন যে গুজরাট বন্যাকে রাহুল গান্ধীসহ অন্য কংগ্রেস নেতারা নিজেদের ছবি তোলার সুযোগ হিসেবে ব্যবহার করছেন।পাশাপাশি তিনি রাহুল গান্ধী উপর হওয়া হামলার প্রতিবাদও করেন ও এই ঘটনার তদন্তের জন্য গুজরাট পুলিশের এডিজিপি পদমর্যাদা সম্পন্ন অফিসারের নেতৃত্বে একটি তদন্ত কমিশনও গঠন করেন ।
উল্লেখ্য, কংগ্রসের সহসভাপতি রাহুল গান্ধীর গাড়িতে যখন হামলা চলানো হয় তখন তিনি ছিলেন না । তার এক দেহরক্ষী হামলায় আহত হন।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top