News Flash

  • Home
  • Uncategorized
  • সর্বশিক্ষার শিক্ষকদের অনশন জারি, গণহারে অসুস্থ হচ্ছেন আন্দোলনকারী
Image

সর্বশিক্ষার শিক্ষকদের অনশন জারি, গণহারে অসুস্থ হচ্ছেন আন্দোলনকারী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট৷৷ সর্বশিক্ষা মিশনে নিয়োজিত শিক্ষক ও অশিক্ষক কর্মীদের নিয়মিতকরনের দাবীতে আমরন অনশনের ৩ দিন কেটে গিয়েছে৷ রাজ্যের ক্ষমতাসীন সরকার প্রবঞ্চনা করছে নিয়মিত করা নিয়ে৷ অমানবিক সরকার এবং প্রশাসনিক আমলারা কোন খোঁজ নেয়নি৷ বৃহস্পতিবার অনশন মঞ্চে আন্দোলনকারীদের সঙ্গে থাকার আশ্বাস দিতে গিয়ে সরকারের বিরুদ্ধে এমনভাবেই তোপ দেগেছেন যুব মোর্চার প্রদেশ সভাপতি টিঙ্কু রায়৷ পূর্ব ঘোষণা অনুযায়ী আন্দোলনকারীদের দাবীর যৌক্তিকতা স্বীকার করে নিয়ে সমর্থন জানিয়েছেন তিনি৷ কেন্দ্রীয় সরকার সর্বশিক্ষার জন্য নিয়মিত বেতনক্রম প্রদান করার পরেও দূর্নীতিগ্রস্থ সরকার নিয়মিত বেতন দিচ্ছেনা৷ আসাম সহ বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে সর্বশিক্ষার কর্মীদের নিয়মিত করা হয়েছে বলে আন্দোলনের ক্ষোভের আগুনে ঘৃতাহুতি দিয়েছেন টিঙ্কু বাবু৷ তবে, বিজেপি ক্ষমতায় আসলে সর্বশিক্ষার কর্মীদের নিয়মিত করতে প্রাধান্য দেওয়ার আশ্বাস দিয়েছেন৷ কেন্দ্রীয় প্রকল্পের নিয়োজিত কর্মীদের নিয়মিত করনের দাবীর সমর্থনে রাজনৈতিক দলগুলি লাভালাভে ব্যস্ত৷ কংগ্রেস ও বিজেপি সমর্থন করলেও শিক্ষামন্ত্রী অসামর্থ্যের কথা সাফ জানিয়ে দিয়েছেন৷ সর্বশিক্ষার কর্মীরা আমরণ অনশন মঞ্চে বসে এখনো সরকারী কোন প্রতিশ্রুতি না পেয়ে হতাশার মেঘে জড়িয়ে পড়ছেন৷
এদিকে, অনশনের তৃতীয় দিনে অনেকেরই শারীরিক অবস্থার অবনতি ঘটেছে৷ সন্ধ্যায় চিকিৎসকদের একটি টিম গিয়ে অনশনরত শিক্ষকদের স্বাস্থ্য পরীক্ষা করেন৷ স্থানীয় প্রশাসনের আধিকারীকরাও ছিলেন৷ পরে চিকিৎসকরা জানিয়েছেন ২২ জনের অবস্থা খারাপ৷ তাদের দ্রুত হাসপাতালে স্থানান্তর প্রয়োজন৷ কিন্তু, তারা হাসপাতালে যাবার প্রস্তাব খারিজ করে দেন৷ তারা বলেছেন, নিয়মিতকরণের আশ্বাস না পেলে তারা এই স্থান ছাড়বেননা৷ প্রয়োজনে তারা পুটপাতেই মরতে প্রস্তুত৷ তাদের এই বক্তব্যের পর জটিলতা আর্য বেড়ে গিয়েছে৷ তাদের সাথে আলোচনার জন্য রাজ্য প্রশাসনের কেউই এখনও না আসায় আন্দোলনকারীদের মধ্যে ক্ষোভ আরও বেড়ে গিয়েছে৷ বর্তমানে ৪৮ জন সর্বশিক্ষার শিক্ষক আমরণ অনশনে রয়েছেন৷ যদিও রাজ্য সরকার গতকাল এক প্রেস নোটে জানায় নিয়মিতকরণ অসম্ভব৷

Releated Posts

বিজেপির জেন জি-সংযোগ কর্মসূচিকে ‘যুবকদের তুষ্ট করার চেষ্টা’ বলে কটাক্ষ বিরোধীদের

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): জেন জি-র সঙ্গে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে বিজেপি একটি বিশেষ কমিটি গঠন করার পরই শাসক…

ByByNews Desk Aug 23, 2026

বিজেপির নতুন টিমকে নিয়ে প্রথম বৈঠকে নিতিন নাবিন, সংগঠন শক্তিশালী করার রূপরেখায় জোর

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নিতিন নাবিন শনিবার রাজধানীর বিজেপি সদর দফতরে দলের…

ByByNews Desk Aug 22, 2026

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top