News Flash

  • Home
  • Uncategorized
  • কর্নাটকের কংগ্রেসমন্ত্রী শিবকুমারের দিল্লির বাড়িতে আয়করের তল্লাশি

কর্নাটকের কংগ্রেসমন্ত্রী শিবকুমারের দিল্লির বাড়িতে আয়করের তল্লাশি

নয়াদিল্লি, ৩ অগাষ্ট (হি.স.) : কর্নাটকের কংগ্রেসমন্ত্রী ডিকে শিবকুমারের দিল্লির বাড়িতে বৃহস্পতিবারও তল্লাশি চালাল আয়কর দফতর| বুধবার তল্লাশি চালিয়ে শিবকুমারের কাছ থেকে ১০ কোটি টাকা উদ্ধার হয়েছে| কর ফাঁকির অভিযোগের তদন্তে এই তল্লাশি বলে সূত্রের খবর| দল ৱাঁচাতে গুজরাটের ৪২ কংগ্রেস বিধায়ককে নিয়ে যাওয়া হয়েছে কর্নাটকে| তঁাদের বেঙ্গালুরুর ইগালেটন গল্ফ রিসর্টে রাখা হয়েছে বলে জানা গিয়েছে| আর এই পুরো ব্যবস্থা করেছেন কর্নাটক কংগ্রেসের এই নেতা| এই অবস্থায় শিবকুমারের বাড়িতে আয়কর হানা দেওয়ায় স্বাভাবিকভাৱেই রাজনৈতিক রং লাগতে সময় লাগেনি| বিরোধী কংগ্রেসের অভিযোগ, শিবকুমারের বাড়ি এৱং অফিসে তদন্তের জন্য কেন এই সময়কেই বেছে নেওয়া হল? গোটা ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এৱং ষড়যন্ত্র বলে মন্তব্য করেছে কংগ্রেস|
উল্লেখ্য, বুধবার সংসদে এই নিয়ে বিতর্কে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি জানিয়েছেন, ৬০ জায়গায় তল্লাশি চালানো হয়েছে| তাই শিবকুমারকে নিয়ে কংগ্রেসের অভিযোগ অমূলক| তাঁর কথায়, রিসর্টে কেউ হানা দেয়নি| গুজরাটের কোনও বিধায়ককেও তল্লাশি চালানো হয়নি| আয়কর আধিকারিকদের সঙ্গে কোনও যোগাযোগই হয়নি বিধায়কদের|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top