নয়াদিল্লি , ৩ আগস্ট (হি.স. ) : গ্রামীণ অর্থনীতি ও কৃষকদের বিকাশের জন্য কেন্দ্রের কৃষি সেচ যোজনা ও ফসল বিমা যোজনার উপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । মহারাষ্ট্র ও গোয়ার বিজেপির সংসদদের সঙ্গে এক ঘরোয়া বৈঠকে মিলিত হয়ে নরেন্দ্র মোদী বলেন যে কৃষি সেচ যোজনা ও ফসল বিমা যোজনার মাধ্যমে আরও বেশি কৃষকদের জুড়তে হবে । কেন্দ্রীয় প্রকল্পের সুফল মানুষ পাচ্ছে কিনা, সেই বিষয়েও আলোকপাত করেন তিনি ।
বৃহস্পতিবার সকালে ওই বৈঠকে নরেন্দ্র মোদী ছাড়াও উপস্থিত ছিল কেন্দ্রীয়মন্ত্রী নীতিন গড়করি ও অনন্ত কুমার । দুই রাজ্যের সংসদরা জানিয়েছেন, গত তিন বছরের কেন্দ্রীয় সরকারের প্রকল্পের ফলে গ্রামীণ ভারতের আর্থিক পরিবর্তন হয়েছে এবং তার সুফলও পাওয়া যাচ্ছে ।গ্রাম,গরিব ও কৃষকদের জন্য কেন্দ্রীয় প্রকল্পগুলো সদর্থক ভূমিকা পালন করছেন ।এই প্রকল্পগুলোর ইতিবাচক প্রভাব গ্রামাঞ্চলে পড়তে দেখা যাচ্ছে । সংসদরা প্রকল্পগুলোকে আরও গতিশীল করার জন্য অনুরোধ করেন । নরেন্দ্র মোদী বলেন, এই প্রকল্পগুলোর সঙ্গে জনগণ আরও বেশি করে জুড়তে হবে । যাতে করে তারা এই প্রকল্প থেকে আর্থিক সুফল পান । তিনি সাংসদদের রাজনীতির ঊর্ব্ধে উঠে কাজ করতে বলেছেন। সমাজের বঞ্চিত, শোষিত, নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সাংসদদের আহ্বান জানান ।
গ্রামীণ অর্থনীতির বিকাশের জন্য কৃষি সেচ যোজনা ও ফসল বিমা যোজনার উপর জোর দিলেন মোদী
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















