News Flash

  • Home
  • Uncategorized
  • সুপ্রিম কোর্টের নির্দেশে প্রথানমন্ত্রী পদে ইস্তফা দিলেন পানামা দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত শরিফ
Image

সুপ্রিম কোর্টের নির্দেশে প্রথানমন্ত্রী পদে ইস্তফা দিলেন পানামা দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত শরিফ

ইসলামাবাদ, ২৮ জুলাই (হি.স.): পানামা দুর্নীতি মামলায় সুপিম কোর্টের নির্দেশে পাকিস্তানের প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন নওয়াজ় শরিফ | পানামা পেপারের ফাঁস হওয়া তথ্যের ভিত্তিতে পাকিস্তানের সুপ্রিম কোর্টে নওয়াজ় শরিফের বিরুদ্ধে মামলা হয়| শুক্রবার ওই মামলায় তাঁকে দোষী সাব্যস্ত করে প্রধানমন্ত্রী পদ থেকে বরখাস্ত করে পাক সুপ্রিম কোর্ট| যার জেরে ওই পদে থাকার যোগ্যতা হারান শরিফ| তারপরই এদিন পাক প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন তিনি| সুপ্রিম কোর্টের রায়ে খুশি শরিফ বিরোধীরা|
আজ বিচারপতি আসিফ সঈফ খোসা, বিচারপতি এজাজ আফজল খান, বিচারপতি গুলজার আহমেদ, বিচারপতি শেখ আজমত সঈদ ও বিচারপতি এজাজুল আহসান-এর পাঁচ সদস্যের বেঞ্চ রায় দিয়েছে, প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন না তিনি| তাঁর বিরুদ্ধে রুজু হওয়া মামলা ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি বু্যরো (এনএবি)-র কাছে পাঠাতেও নির্দেশ দিয়েছে পাক সর্বোচ্চ আদালত| সর্বসম্মতির ভিত্তিতে দেওয়া রায়ে আদালত এও নির্দেশ দিয়েছে, শরিফের বিরুদ্ধে একটি মামলা রুজু করতে হবে, তাঁর ও তাঁর পরিবারের বিরুদ্ধে রেফারেন্স পাঠাতে হবে অ্যাকাউন্টেবিলিটি কোর্টে| ৬ সপ্তাহের মধ্যে পাক প্রধানমন্ত্রী বিরুদ্ধে মামলার নিষ্পত্তি করে ফেলতেও ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি বু্যরোকে নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত|
সর্বোচ্চ আদালতের পর‌্যবেক্ষণে ৬৭ বছর বয়সি শরিফ সম্পর্কে তীব্র নিন্দাসূচক মত রয়েছে| ৫ বিচারপতির বেঞ্চ বলেছে, পার্লামেন্ট ও বিভিন্ন আদালতের সঙ্গে অসত্ আচরণ করেছেন তিনি, তাই প্রধানমন্ত্রী পদে থাকার যোগ্যতা হারিয়েছেন| গত জানুয়ারিতে যে বেঞ্চে এই ঐতিহাসিক মামলার শুনানি হয়, তারাই আজ রায় দিয়েছে| আরও ওই রায়ের পরই প্রধানমন্ত্রী পদ ছাড়েন শরিফ|
রায়ে খুশি শরিফ বিরোধীরা| জয়েন্ট ইনভেস্টিগেশন টিম বা জিটের তদন্তে আস্থা প্রকাশ করে বিরোধী দলগুলি বলেছে, ন্যায়ের কাঠগড়ায় সবাই সমান| বিচারপতিদেরও ধন্যবাদ দেন বিরোধী নেতারা| তাঁরা বলেন, এবার আইনের কাছে মাথা নত করতেই হবে শরিফকে|
প্রসঙ্গত, গত বছর পানামার মোসাক ফোনসেকা নামে একটি আইনি সংস্থার প্রায় ১ কোটি ৫০ লাখ কর-নথি ফাঁস হয়ে যায়| বিশ্বের বেশ কিছু সংবাদমাধ্যমে ওই আইনি সংস্থার গোপন নথি ফাঁস হয়| কর ফাঁকি দিতে বিশ্বের তাবড় তাবড় ব্যক্তিরা গোপনে বৈদৈশিক লেনদেন করেছে বলে অভিযোগ ওঠে| সেই তালিকায় রয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রীর পরিবারও| ১৯৯০ সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী থাকাকালীন বিদেশি সংস্থার মাধ্যমে শরিফ এবং তাঁর পরিবার লন্ডনে সম্পত্তি কিনেছে বলে অভিযোগ| শরিফ তবে নওয়াজ় শরিফের দল পাকিস্থান মুসলিম লিগ জানিয়ে দেয়, দেশে ও বিদেশে বৈধভাবে সম্পত্তি ক্রয় করেছে শরিফ পরিবার| তবে পানামা পেপার ফাঁস হওয়ার পর এবিষয়ে শরিফ ও তাঁর পরিবারের বিরুদ্ধে মামলা দায়ের হয়|
সুপ্রিম কোর্টের নির্দেশে তদন্ত শুরু করে জয়েন্ট ইনভেস্টিগেশন টিম (জিট) | পাঁচ বিচারপতি নিয়ে গঠিত বেঞ্চে গত বছরের ৩ নভেম্বর থেকে শুনানি শুরু হয়| ৩৫ বার শুনানি হয়েছে| শুনানি শেষ হয় ২৩ ফেব্রুয়ারি| ২০ এপ্রিল ওই মামলার রায়দান ছিল |তখন অনেকে আশঙ্কা করছিলেন, নওয়াজ় শরিফকে পদত্যাগের নির্দেশ দেবে সুপ্রিম কোর্ট | কিন্তু, পাঁচ বিচারপতির মধ্যে দুই বিচারপতি পদত্যাগের নির্দেশ দেওয়ার পক্ষে ছিলেন| তিন বিচারপতি পদত্যাগের বিরুদ্ধে মত দেন| তিনজন বিচারপতি পদত্যাগের বিরুদ্ধে হওয়ায় তখনকার মতো শরিফের গদি বেঁচেছিল | তবে বিচারপতিরা শরিফের পরিবারের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগে নতুন করে তদন্তের জন্য জিট গঠনের নির্দেশ দেন | এরপর নিয়মিত এই মামলার শুনানি চলছিল | আর আজ সুপ্রিম কোর্ট শরিফকে দোষী সাব্যস্ত করে |

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top