মুম্বই, ২৮ জুলাই (হি.স.): প্রয়াত হলেন জনপ্রিয় বলিউড অভিনেতা ইন্দের কুমার| হৃদরোগে আক্রান্ত হয়ে শুক্রবার ভোররাত ২টো নাগাদ মুম্বইয়ের পশ্চিম শহরতলি আন্ধেরিতে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি| মৃতু্যকালে জনপ্রিয় এই অভিনেতার বয়স হয়েছিল মাত্র ৪৩ বছর| সম্পূর্ণ সুস্থ ছিলেন ইন্দের কুমার| হঠাত্ই কেন হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃতু্য হল তা এখনও পর্যন্ত জানা যায়নি|
ইন্ডাস্ট্রি সূত্রে অবশ্য খবর, দীর্ঘদিন ধরেই বিভিন্ন অসুখে ভুগছিলেন ইন্দের কুমার| তবে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিলেন তিনি| তার মধ্যেই হৃদরোগ কেড়ে নিল জনপ্রিয় এই অভিনেতাকে| ইন্দের কুমারের প্রাক্তন শ্বশুর রাজু কারিয়া জানিয়েছেন, ‘শুক্রবার ভোররাত ২টো নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃতু্য ইন্দের-এর|’ ইন্দের-এর অকাল মৃতু্যতে শোকের ছায়া নেমে এসেছে চলচ্চিত্র জগতে|
২০ বছরের কেরিয়ারে প্রায় ২০টি ছবিতে অভিনয় করেছেন ইন্দের কুমার| বড় পর্দার পাশাপাশি ছোটপর্দাতেও প্রচুর কাজ করেছিলেন ইন্দের| ‘মাসুম’, ‘ওয়ান্টেড’, ‘পেয়িং গেস্ট’, ‘কহি পেয়ার না হো যায়ে’-তাঁর কেরিয়ারের উল্লেখযোগ্য কাজ| এছাড়াও জনপ্রিয় ধারাবাহিক ‘কিউকি সাস ভি কভি বহু থি’-এ ইন্দের-এর অভিনয়ও মনে রাখবেন দর্শক|

প্রয়াত জনপ্রিয় বলিউড অভিনেতা ইন্দের কুমার, শোকের ছায়া চলচ্চিত্র জগতে
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















