News Flash

  • Home
  • Uncategorized
  • নীতীশ কুমার সুযোগ সন্ধানী, তোপ রাহুল গান্ধীর
Image

নীতীশ কুমার সুযোগ সন্ধানী, তোপ রাহুল গান্ধীর

নয়াদিল্লি, ২৭ জুলাই (হি.স.): রাজনীতিতে বোধহয় সব কিছুই সম্ভব, চোখে আঙুল দিয়ে তা দেখিয়ে দিলেন জেডিইউ নেতা তথা বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার| বিহারে বিজেপিকে রুখতে লালু প্রসাদ যাদবের হাত ধরেছিলেন নীতীশ কুমার| রাষ্ট্রীয় জনতা দল, সংযুক্ত জনতা দল ও কংগ্রেস-এর সমন্বয়ে গড়ে উঠেছিল `মহাজোট’| কিন্তু, ২০ মাস কাটতে না কাটতেই `মহাজোট’ ছেড়ে বিজেপির সঙ্গে হাত মিলিয়েছেন নীতীশ কুমার| আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বুধবারই বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন নীতীশ কুমার| শিবির বদলের পরের দিনই, বৃহস্পতিবার পুনরায় বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন নীতীশ কুমার|

বিহারে কংগ্রেস ও আরজেডি-র সঙ্গে `মহাজোট’ ছেড়ে বেরিয়ে যাওয়ার পর প্রথম মুখ খুললেন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী| নীতীশকে `সুযোগ সুন্ধানী’ বলে তোপ দেগে রাহুল গান্ধী বলেছেন, `মহাজোটকে ধেঁাকা দিয়েছেন নীতীশ|’ কংগ্রেস সহ-সভাপতির কটাক্ষ, ভারতীয় রাজনীতির এটাই সমস্যা| ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্য কেউ কেউ সব কিছু করতে পারেন, এটা তারই দৃষ্টান্ত| এ জন্য কোনও নীতি ও বিশ্বাসযোগ্যতার ধার ধারতে হয় না| এমনটা যে হবে তা আমরা আগেই জানতাম| শুধু রাহুল গান্ধীই নন নীতীশকে আক্রমণ করেছেন উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব এবং বহুজন সমাজ পার্টির সুপ্রিমো মায়াবতী| বিহারের পরিস্থিতি নিয়ে নীতীশ কুমারকে নিশানা করে নিজের টুইটার হ্যান্ডেলে হিন্দিতে অখিলেশ লিখেছেন, `না না করতে প্যায়ার তুমহিসে কর ব্যায়ঠে, করনা থা ইনকার, মগর ইকরার তুমহিসে কর ব্যায়ঠে|’ আর মায়াবতী বলেছেন, `যা কিছু হচ্ছে তা গণতন্ত্রের পক্ষে শুভসংকেত নয়|’

এদিকে, একক বৃহত্তম দল হওয়া সত্ত্বেও বিহারে সরকার গঠনের সুযোগ না পেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার কথা ভাবছে রাষ্ট্রীয় জনতা দল| রাম জেঠমালানির মতো প্রবীণ আইনজীবীর সঙ্গে এ নিয়ে আলোচনা চলছে বলে বৃহস্পতিবার পাটনায় সাংবাদিকদের জানিয়েছেন দলের সুপ্রিমো লালু প্রসাদ যাদব| প্রসঙ্গত, আরজেডি-র আপত্তি উপেক্ষা করে বৃহস্পতিবার নীতীশ কুমারকে বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top