নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুলাই৷৷ টিচার্স রিকরুটমেন্ট বোর্ড পরিচালিত স্নাতক ও স্নাতকোত্তরের টেট পরীক্ষা হয় শনিবার৷ সারা রাজ্যের পরীক্ষার্থীরা দুটি সেন্টারে পরীক্ষা দিয়েছেন৷ এম বি বি এবং বি বি এম কলেজে দুই বেলার পরীক্ষা সম্পন্ন হয়েছে৷ স্নাতক স্তরের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ১৪৯২ জন৷ পরীক্ষার বিষয়ে যাবতীয় খবর জানিয়েছেন পরীক্ষা বোর্ডের কন্ট্রোলার প্রত্যুষ রঞ্জন দেব৷ স্নাতক স্তরের পরীক্ষার্থীদের মধ্যে পিউর সায়েন্স ২১৯ জন এবং বায়ো সায়েন্সের ১৮য৭৫ জন৷ ১৮ টি বিষয়ের জন্য স্নাতকোত্তর স্তরের মোট পরীক্ষার্থী ১৯৫ জন৷ এম বি বি কলেজে ১০৬৪ জন এবং বি বি এম কলেজে ৮৯০ জন পরীর্ক্ষথী পরীক্ষায় বসেছে৷ টেট পরীক্ষার স্নাতক ও স্নাতকোত্তর স্তরের ভাবী শিক্ষকরা শান্তিপূর্ণ ভাবে পরীক্ষা দিয়েছে বলে জানিয়েছেন শ্রী দেব৷ টেট পরীক্ষা ঘিড়ে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি৷ সকাল থেকেই পরীক্ষা সেন্টারের সামনে ছিল আটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা৷
2017-07-23

