News Flash

  • Home
  • Uncategorized
  • স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষকের জন্য টেট পরীক্ষা সম্পন্ন নির্বিঘ্নে
Image

স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষকের জন্য টেট পরীক্ষা সম্পন্ন নির্বিঘ্নে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুলাই৷৷ টিচার্স রিকরুটমেন্ট বোর্ড পরিচালিত স্নাতক ও স্নাতকোত্তরের টেট পরীক্ষা হয় শনিবার৷ সারা রাজ্যের পরীক্ষার্থীরা দুটি সেন্টারে পরীক্ষা দিয়েছেন৷ এম বি বি এবং বি বি এম কলেজে দুই বেলার পরীক্ষা সম্পন্ন হয়েছে৷ স্নাতক স্তরের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ১৪৯২ জন৷ পরীক্ষার বিষয়ে যাবতীয় খবর জানিয়েছেন পরীক্ষা বোর্ডের কন্ট্রোলার প্রত্যুষ রঞ্জন দেব৷ স্নাতক স্তরের পরীক্ষার্থীদের মধ্যে পিউর সায়েন্স ২১৯ জন এবং বায়ো সায়েন্সের ১৮য৭৫ জন৷ ১৮ টি  বিষয়ের জন্য স্নাতকোত্তর স্তরের মোট পরীক্ষার্থী ১৯৫ জন৷ এম বি বি কলেজে ১০৬৪ জন এবং বি বি এম কলেজে ৮৯০ জন পরীর্ক্ষথী পরীক্ষায় বসেছে৷ টেট পরীক্ষার স্নাতক ও স্নাতকোত্তর স্তরের ভাবী শিক্ষকরা শান্তিপূর্ণ ভাবে পরীক্ষা দিয়েছে বলে জানিয়েছেন শ্রী দেব৷ টেট পরীক্ষা ঘিড়ে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি৷ সকাল থেকেই পরীক্ষা সেন্টারের সামনে ছিল আটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা৷

Releated Posts

ডেঙ্গু আক্রান্তের সংখ্যা লুকানো নয়, নির্মূল করাই লক্ষ্য: মন্ত্রী অগ্নিমিত্রা পাল

কলকাতা, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): ডেঙ্গুর আক্রান্তের সংখ্যা গোপন করা নয়, বরং রোগটি নির্মূল করাই পশ্চিমবঙ্গ সরকারের মূল লক্ষ্য…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top