News Flash

  • Home
  • Uncategorized
  • ভারত ও চিনের মধ্যে চাপানউতোর নিয়ে উদ্বেগ প্রকাশ মার্কিন যুক্তরাষ্ট্রের
Image

ভারত ও চিনের মধ্যে চাপানউতোর নিয়ে উদ্বেগ প্রকাশ মার্কিন যুক্তরাষ্ট্রের

নয়াদিল্লি, ১৯ জুলাই (হি.স.) : ভারত ও চিনের মধ্যে চলতে থাকা চাপানউতোর নিয়ে উদ্বেগ  প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র | শান্তি বজায় রাখতে ও সমস্যার সমাধান বের করতে দুটি দেশকে আলোচনার আর্জিও জানিয়েছে আমেরিকা| অস্ট্রেলিয়াও ডোকা লা সমস্যার শান্তিপূর্ণ সমাধানের আর্জি জানিয়েছে |

মার্কিন বিদেশ দফতরের মুখপাত্র হিদার নু্যয়ের্ট জানিয়েছেন, আমি জানি মার্কিন যুক্তরাষ্ট্র ভারত-চিন সীমান্ত সংক্রান্ত বর্তমান পরিস্থিতি নিয়ে চিন্তিত রয়েছে | তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি যে ভারত ও চিন একসঙ্গে এর সমাধান বের করে শান্তি বজায় রাখার চেষ্টা করবে|

বেশ কয়েকদিন ধরেই ভারত ও চিনের মধ্যে টানাপোড়েন অব্যাহত|  ভারত, ভুটান ও চিনের মধ্যবর্তী সীমান্তে ডোকা লা এলাকায় ঢুকে পড়েছে চিনা আর্মি | সেখানে রাস্তার তৈরির কাজও শুরু করে দিয়েছে চিন |  সেই কাজে দিল্লি ও থিম্পু বাধা দিতেই সমস্যার সূত্রপাত | এরপর থেকেই দুদেশের মধ্যে উত্তেজনা চলছে | দুই দেশের তরফেই ওই এলাকায় উল্লেখযোগ্যভাবে সেনা মোতায়ন বাড়িয়েছে |

অস্ট্রেলিয়াও ডোকা লা সমস্যার শান্তিপূর্ণ সমাধানের আর্জি জানিয়েছে | আলোচনার মাধ্যমে সমাধানের নীতিতেই বিশ্বাস করে অস্ট্রেলিয়া| আলোচনার মধ্যে ভারত ও চিনের এটা মিটিয়ে নেওয়া উচিত|-

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top