News Flash

  • Home
  • Uncategorized
  • প্রাথমিকে চাকরি দেওয়ার নামে প্রতারণা, গ্রেফতার অবসরপ্রাপ্ত শিক্ষক
Image

প্রাথমিকে চাকরি দেওয়ার নামে প্রতারণা, গ্রেফতার অবসরপ্রাপ্ত শিক্ষক

দুর্গাপুর, ১৬ জুলাই (হি.স.) : প্রাথমিকে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে গ্রেফতার অবসরপ্রাপ্ত শিক্ষক। প্রতারণার স্বীকার এক যুবকের হৈচৈ-এর জেরে রবিবার তাঁকে আটক করেছে দুর্গাপুর থানার পুলিশ।প্রাথমিকে চাকরি দেওয়ার নামে তিনি দেড় থেকে দুই লাখ টাকা করে নিতেন বলে অভিযোগ । ধৃত ওই অবসরপ্রাপ্ত শিক্ষকের নাম অনিল চট্টোপাধ্যায়।

জানা গেছে, দুর্গাপুরের ইস্পাত নগরির বি-জ়োন ভারতী রোডের ডিএসপি-র একটি  আবাসনে বহুদিন ধরে বসবাস করেন অনিল চট্টোপাধ্যায়। তিনি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক। অভিযোগ, প্রাথমিকে শিক্ষকতার চাকরি দেওয়ার নামে অনেকের কাছ থেকে দেড় থেকে দুই লাখ টাকা করে নিয়েছেন। গুসকরার বাসিন্দা তন্ময় সরকার আজ সকালে অনিলবাবুর বাড়ির সামনে এসে চিৎকার শুরু করেন। তখন বহু মানুষ এসে সেখানে জমায়েত করে। এর পরই খবর পেয়ে ঘটনাস্থানে আসে দুর্গাপুর থানার পুলিশ। অবসরপপ্রাপ্ত অভিযুক্ত শিক্ষককে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

তন্ময়ের অভিযোগ, “আমাকে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকের চাকরি করে দেবেন বলে দেড় লাখ টাকা নিয়েছেন অনিলবাবু। অনেক কাগজপত্র দিয়েছেন। যেগুলো জাল কাগজ বলে আমি জানতে পেরেছি। আমার স্ত্রীর গয়না বিক্রি করে টাকা দিয়েছি। আমার মত বহু বেকার যুবকের সঙ্গে এই লোকটি প্রতারণা করেছে। আজ আমি টাকা ফেরত চাইতে এসেছি।”

অভিযুক্তের স্ত্রী মিনা চট্টোপাধ্যায়ের সাফাই, “২ জনকে চাকরি করে দেওয়ার কথা বলেছিলেন।”

অনিলবাবু কত জনের কাছ থেকে কত টাকা নিয়েছেন জানার চেষ্টা করছে পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ওই শিক্ষক যে আবাসনে আছেন সেটিও তিনি বৈধ ভাবে ডিএসপি-র কাছ থেকে পেয়েছেন কি না তা নিয়েও প্রশ্ন উঠেছে।

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top