News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে জাতি-উপজাতির দাঙ্গর ষড়যন্ত্র করছে বিজেপি ঃ মনীন্দ্র রিয়াং
Image

রাজ্যে জাতি-উপজাতির দাঙ্গর ষড়যন্ত্র করছে বিজেপি ঃ মনীন্দ্র রিয়াং

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জুলাই৷৷ যৌবনের ঢল আছড়ে পড়েছে কল্যানপুর বিধানসভার অর্ন্তগত ঘিলাতলী বাজারের

মনীন্দ্র রিয়াং

যুব পদযাত্রা ও সভায়৷ শনিবার কল্যানপুরে সু-বিশাল বিক্ষোভ মিছিল করে সভায় জড়ো হয় নেতা-কর্মীরা৷ ডি ওয়াই এফ আই এবং টি ওয়াই এফের ডাকে সভা অনুষ্ঠিত হয়েছে৷ বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক মনীন্দ্র দাস কেন্দ্রের জনস্বার্থ বিরোধী নীতির তীব্র সমালোচনা করেছেন৷ দেশে কৃষক আত্মহত্যা করছে মোদী শাসনে৷ গরীব মানুষের জন্য নয়, কেন্দ্র কর্পোরেট গোষ্ঠীর স্বার্থ রক্ষার কাজ করছে বলে অভিযোগ করেছেন তিনি৷ রাজ্যের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট তোলে ধরে জাতিদাঙ্গা বাধানোর কাঠগড়ায় বিজেপিকে দাড় করিয়েছেন বিধায়ক মনীন্দ্র রিয়াং৷ রাজ্য ভাগের দাবীতে আই পি এফ টি’র জাতীয় সড়ক ও রেল লাইন অবরোধে বিজেপি টাকা এবং মদত দিচ্ছে বলে তোপ দাগেন তিনি৷ পাহাড়ি বাঙালীর মধ্যে বিভাজন সৃষ্টি করে অশান্তি পাকিয়ে বিজেপি বাকা পথে ক্ষমতা দখলের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিধায়ক মনীন্দ্র রিয়াং৷ সভায় উপস্থিত ছিলেন টিওয়াইএপ তেলিয়ামুড়া সম্পাদক প্রদীপ দেববর্মা, এমডিসি ধনঞ্জয় দেববর্মা, ডিওয়াইএফআই তেলিয়ামুড়া মহকুমা সভাপতি অমরেশ চৌধুরী প্রমুখ৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top