News Flash

  • Home
  • Uncategorized
  • পুকুরের জলে ডুবে মৃত্যু যুবকের
Image

পুকুরের জলে ডুবে মৃত্যু যুবকের

নিজস্ব  প্রতিনিধি, আগরতলা, ১৪, জুলাই৷৷ রাজধানীর পুরাতল জেলের জলাশয়ের জলে ডুবে এক যুবকের মর্মান্তিক মৃত্যু

জলে ডুবে যাওয়ার পর পুকুরের পাড়ে প্রচুর লোকের ভিড়৷ ছবি নিজস্ব৷

হয়েছে৷ তার নাম ভূষণ দেববর্মা৷ বাড়ি টাকারজলায়৷ ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরের একটু পরে৷ সংবাদ সূত্রে জানা গিয়েছে, টাকারজলা থেকে আগরতলায় একটি কলেজে পড়াশুনা করতে আসে ভূষণ দেববর্মা৷ জেলের কোয়ার্টারে তার এক নিকটাত্মীয়র ঘরে গিয়েছিল৷ সেখানে আরও কয়েকজনের সাথে সে পুকুরে স্নান করতে যায়৷ তখনই ঘটে বিপত্তি৷ হঠাৎই জলে ডুবে যায় ভূষণ৷ সে ভালভাবে সাঁতার জানেনা৷ তার সাথে যারা ছিল তারা হতচকিত হয়ে পড়ে৷ খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে৷ প্রায় তিন ঘন্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা ভূষণের নিথর দেহ জল থেকে তুলে আনেন৷ যুবকের এই মর্মান্তিক মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top