News Flash

  • Home
  • Uncategorized
  • নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জের, আগামী ২৪ ঘন্টা ভারী বৃষ্টির পূর্বাভাস
Image

নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জের, আগামী ২৪ ঘন্টা ভারী বৃষ্টির পূর্বাভাস

কলকাতা, ১২ জুলাই (হি.স.): বৃষ্টি থেকে আপাতত রেহাই নেই শহরবাসীর| নিম্নচাপ অক্ষরেখার পাশাপাশি বঙ্গোপসাগরে ঘূণাবর্তের জেরে আগামী ২৪ ঘন্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে| সোমবার রাত থেকে শুরু হওয়া বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছিল উত্তর, মধ্য ও দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকা| এরপর মঙ্গলবার রাতেও কলকাতা ও জেলায় বৃষ্টিপাত হয়েছে| উত্তর প্রদেশে নিম্নচাপ ও ঘূর্ণাবর্ত বিদ্যমান, তার উপর দিয়েই যাচ্ছে নিম্নচাপ অক্ষরেখা| এর ফলেই ভারী বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গে|
টানা বৃষ্টিতে জলমগ্ন বারাসত পৌরসভার বেশ কিছু এলাকা| স্বাভাবিকভাবেই ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা| জমা জল পেরিয়েই কর্মস্থলে যেতে হচ্ছে| ক্ষুব্ধ বাসিন্দাদের দাবি, পৌর প্রতিনিধিদের বলা হলেও নিকাশি ব্যবস্থার কোনও উন্নতি হয়নি| তাই অল্প বৃষ্টিতেই প্রতিবছর জলমগ্ন হয়ে পড়ে পৌর এলাকা|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top