জম্মু, ১১ জুলাই (হি.স.): জঙ্গি হামলার রেশ কাটিয়ে ফের অমরনাথের উদ্দেশে যাত্রা শুরু করলেন পুণ্যার্থীরা| মঙ্গলবার জম্মু থেকে কাশ্মীরের পথে রওনা দিলেন ৩,২৮৯ জন পুণ্যার্থী| প্রশাসনের আধিকারিকরা বলেন, আজ ভোর ৩টে নাগাদ ১৮৫টি গাড়ি যাত্রীদের নিয়ে রওনা দিয়েছে|
গতকাল অনন্তনাগ জেলায় শ্রীনগর-জম্মু হাইওয়েতে গুজরাতের পুণ্যার্থীবাহী বাসে হামলা চালায় জঙ্গিরা| ওই পুণ্যার্থীরা অমরনাথ যাত্রা সম্পন্ন করে উত্তর কাশ্মীরের বালাতল বেস ক্যাম্পে বাসে চড়েছিলেন| প্রশাসনিক আধিকারকরা জানিয়েছেন, জঙ্গিরা প্রথমে খানাবলে একটি ৱুলেট প্রুফ বাঙ্কারে হামলা চালায়| পরে পুলিশ চেক পয়েন্টে পুলিশের কাছ থেকে পালটা প্রত্যাঘাত পেয়ে জঙ্গিরা যথেচ্ছ গুলি চালাতে শুরু করে| তারই মাঝে পড়ে যায় অমরনাথ যাত্রীবাহী বাসটি|
যার জেরে ৬ মহিলা সহ ৭ অমরনাথ যাত্রীর মৃতু্য হয়| জখম হন ১৯জন পুণ্যার্থী|
জানা গেছে, যাত্রীরা যে বাসে ছিলেন সেটির শ্রী অমরনাথ শ্রাইন বোর্ডের রেজিস্ট্রেশন ছিল না| ফলে, ছিল না কোনও নিরাপত্তা ব্যবস্থা| তাছাড়া এক পুলিশ আধিকারিক জানান, রাত ৮টা ২০ মিনিট নাগাদ ঘটনাটি ঘটে| অথচ সন্ধে ৭টার পর হাইওয়ে দিয়ে অমরনাথ যাত্রা সরকারিভাবে নিষিদ্ধ|
জঙ্গি হামলার ফের অমরনাথের উদ্দেশে যাত্রা শুরু করলেন পুণ্যার্থীরা
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















