News Flash

  • Home
  • Uncategorized
  • পাকা সড়কের দাবীতে ক্ষুব্ধ জনগণ আন্দোলনমুখী হচ্ছেন
Image

পাকা সড়কের দাবীতে ক্ষুব্ধ জনগণ আন্দোলনমুখী হচ্ছেন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুলাই৷৷ পাকা রাস্তার দাবীতে আন্দোলনমুখী অমরপুর মহকুমার পূর্ব দুলুমা গ্রামবাসী৷ অভিযোগ, প্রতিদিন রাজ্যে মাকড়সার জালের মতো রাস্তাঘাট তৈরী হচ্ছে৷ সপ্তমের কান্ডারি তথা শাষক দলের নেতৃত্বরা প্রতিবার নির্বাচনের আগে এবং বিভিন্ন সমাবেশে ভাষণের মাধ্যমে গলার রগ ফুলিয়ে এইসব উন্নয়নের গল্প শুনিয়ে যাচ্ছে৷ কিন্তু বাস্তব চিত্রটা বলছে একদম উল্টো কথা৷ রাজ্যে এখনো বহু গ্রাম রয়েছে যেখানে বিদ্যুৎ, রাস্তাঘাট, পানীয় জল সহ সাধারন মানুষের নূন্যতম চাহিদা গুলি পৌঁছায়নি৷ ফলে ওইসব এলাকার জনজাতিরা ক্রমাগত বঞ্চনার শিকার হচ্ছে৷ তারপরেও রাজ্যের মুখ্যমন্ত্রী দাবী করছেন রাজ্যে উন্নয়নের কর্মযজ্ঞ চলছে৷
অভিযোগ অমরপুর মহকুমার পূর্ব দুলুমা ভিলেজের রবিবার পাড়ায় এখনো উন্নয়নের ছিটেফোটাও পড়েনি৷ এলাকিটতে প্রায় ৬৫ পরিবারের বসবাস৷ ওই এলাকার বিভিন্ন সমস্যার মধ্যে অন্যতম সমস্যা হলো যোগাযোগ ব্যবস্থা৷ রবিবার পাড়া থেকে শহরের সাথে একমাত্র রাস্তাটি দীর্ঘ ৩০-৩৫ বৎসর যাবৎ বেহাল দশায় পরিনত হয়ে আছে৷ কিন্তু দপ্তর কুম্ভ নিদ্রায়৷ এলাকাবাসীর অভিযোগ প্রনিবার নির্বাচনের প্রাককালে ভোট ভিক্ষায় বেড়িয়ে নেতাবাবুরা আশ্বাস দিয়ে আসেন যে ক্ষমতায় এলে এই রাস্তাটি সংস্কার করে দেওয়া হবে৷ কিন্তু ভোট বৈতরনি পাড় হতেই নেতাবাবুদের টিকির নাগাল পায়না ওই এলাকার জনগণ৷ কয়েক পশলা বৃষ্টি হলে জল কাদাঁ জমে থাকে রাস্তাটিতে, যার ফলে এই রাস্তা দিয়ে চলাচল করতে পারেনা গ্রামের লোকজনেরা৷ আর যদিও চলাচল করে তাহলে পায়ের জুতো হাতে নিয়ে চলাচল করতে হয় এলাকাবাসীদের৷ এই বেহাল রাস্তার ফলে ইতিমধ্যে বেশকয়েকটি গাড়ী দুর্ঘটনার কবলে পরতে হয়েছে৷ বহু যাত্রী আহতও হয়েছে কিন্তু তারপরেও দপ্তরের ঘুম ভাঙ্গেনি৷ এই রাস্তার ফলে বহু রোগীকে হাসপাতালের দোয়ার পর্যন্ত নিয়ে যেতে পারেনি বলে অভিযোগ৷ কারন এই রাস্তার ফলে এলাকায় কোনো যানবাহন যেতে চাইনা তাই বাধ্য হয়ে ৪-৫ কিলোমিটার রাস্তা পায়ে হেটে হাসপাতালে নিয়ে আসতে হয় রোগিকে৷ এই বেহাল রাস্তা নিয়ে বহুবার নেতা মন্ত্রী থেকে শুরু করে এলাকার নির্বাচিত জনপ্রতিনিধিদের দোয়ারে হাটতে হাটতে এলাকাবাসীদের কয়েক জুড়া জুতা ছিড়ে গেছে৷ কিন্তু তারপরেও হাল ফেরেনি রাস্তার৷ যতবার এই রাস্তা নিয়ে পঞ্চায়েত সহ ছোট বড় নেতাদের দোয়ারে গিয়েছেন ততবারই আশ্বাস ছাড়া আর কিছুই মেলেনি৷ এখন দেখার বিষয় উন্নয়নের ঢাক পেটানোতে সিদ্ধহস্ত সপ্তমের কান্ডারিরা কবে নাগাদ এলাকাবাসীর সমস্যা সমাধানে এগিয়ে আসে? রাস্তাটি সংস্কারে কতটুকু আন্তরিক হন সপ্তমের কান্ডারিরা৷ সেই দিকে তাকিয়ে প্রহড় গুনছেন স্থানীয় গ্রামবাসী৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top