News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে আরও চারটি নতুন সিএনজি স্টেশন গড়া হচ্ছে ঃ তপন চক্রবর্তী
Image

রাজ্যে আরও চারটি নতুন সিএনজি স্টেশন গড়া হচ্ছে ঃ তপন চক্রবর্তী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুলাই৷৷ রাজ্যে প্রাকৃতিক গ্যাস চালিত যানবাহনের সংখ্যা বেড়ে যাওয়ার ফলে আরও ৪টি নতুন সিএন জি স্টেশন খোলার সিদ্ধান্ত হয়েছে৷ শিল্প ও বাণিজ্যমন্ত্রী তপন চক্রবর্তী এই তথ্য জানিয়েছেন৷ আগরতলার কল্যাণীতে হবে একটি স্টেশন৷ আর ৩টি সি এন জি স্টেশন হবে বিশালগড়, খোয়াই ও হাওয়াইবাড়িতে৷ আগরতলা শহরে সি এন জি সমস্যা সম্পর্কে মন্ত্রী জানিয়েছেন, এ ডি নগর, কৃষ্ণনগর এবং রাধানগর সি এন জি স্টেশনে গ্যাসের চাপ অস্বাভাবিক হ্রাস পেয়েছে৷ যে কারনে যানবাহনে গ্যাস ফিলিং বিলম্ব হচ্ছে৷ যানবাহনের লাইন দীর্ঘ হচ্ছে৷ যান চালকদের সমস্যা হচ্ছে৷ কিন্তু খয়েকপুর স্টেশনে এ সমস্যা নেই৷ খয়েরপুর স্টেশনে গ্যাসের চাপ যেখানে ২০ কেজি সেখানে এ ডি নগর, কৃষ্ণনগর ও রাধানগর স্টেশনে গ্যাসের চাপ মাত্র ১৭ কেজি৷ সম্প্রতি মন্ত্রী শ্রী চক্রবর্তী সি এন জি পরিষেবা নিয়ে বৈঠক করেছেন৷ বৈঠকে ওএনজিসির তরফে জানানো হয়েছে গ্যাসের চাপ কমে যাবার কারণ হল পুরনো পাইপ লাইন৷ সি এন জি পরিষেবা চালুর পর একবারও এই পাইপ পরিবর্তন করা হয়নি৷ দুর্বল পাইপে প্রেশার বাড়ালে বিস্ফোরণ ঘটতে পারে৷ বৈঠকে ওএনজিসিতে অনুরোধ করা হয়েছে ছয় মাসের মধ্যে পাইপ লাইন পরিবর্তন করতে৷ মন্ত্রী আরও জানিয়েছেন, বর্তমানে আগরতলা শহরের ২২ হাজার বাড়িতে পাইপ লাইন গ্যাস সরবরাহ হচ্ছে৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top