News Flash

  • Home
  • Uncategorized
  • প্রতিদিন আগরতলা-গুয়াহাটি ইন্টার সিটি এক্সপ্রেস চালুর দাবী
Image

প্রতিদিন আগরতলা-গুয়াহাটি ইন্টার সিটি এক্সপ্রেস চালুর দাবী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ জুলাই৷৷  আগরতলা- গুয়াহাটি, গুয়াহাটি- আগরতলার মধ্যে প্রতিদিন যাত্রী ট্রেন চলাচল করে না৷ সপ্তাহে মাত্র তিনদিন আগরতলা-গুয়াহাটি মধ্যে রেলপথে আসা যাওয়া করা যায়৷ তাও এ রেলপথে সরাসরি রেল পরিষেবার ব্যবস্থা করা হয়নি৷ চালু হয়নি ইন্টারসিটি এক্সপ্রেসের মতো কোনও ট্রেন৷ ফলে প্রতিদিন শত শত মানুষকে প্রচন্ড দুর্ভোগের শিকারহতে হচ্ছে৷ প্রদেশ কংগ্রেস মুখপাত্র তথা প্রাক্তন বিধায়ক তাপস দে বলেন, বদরপুর থেকে আগরতলা, ধর্মনগর আসার জন্য সড়কপথে দুই তিন গুণ ভাড়া গুনতে হচ্ছে৷ হেনস্তার শিকার হতে হচ্ছে অন্যভাবেও৷ তাই হেনস্তার থেকে মুক্তি পাবার জন্য প্রতিদিন সরাসরি আগরতলা- গুয়াহাটি, গুয়াহাটি-আগরতলার মধ্যে যাত্রীবাহী ট্রেন চালুর দাবী দীর্ঘদিনের৷ সেক্ষেত্রে ব্যাপক সংখ্যক যাত্রী গুয়াহাটি আসা যাওয়া করতে পারবেন৷ বর্তমানে এই সুবিধা না থাকার ফলে রাজ্যের যাত্রীদের শিলচর গুয়াহাটি, গুয়াহাটি শিলচর ফাস্ট প্যাসেঞ্জারের উপর ভরসা করতে হয়৷ রাজ্যের বহু মানুষ, বিশেষত উত্তরাংশের কয়েকশ মানুষ প্রতিদিন এ ট্রেনে যাতায়ত করেন৷ গুয়াহাটিমুখী ফাস্ট প্যাসেঞ্জার ধরতে আগরতলা ও সংলগ্ণ অঞ্চলের মানুষকে আগের দিনের আগরতলা-শিলচর ট্রেন ধরে বদরপুর এসে রাত কাটাতে হয়৷ ধর্মনগর-শিলচর ট্রেন ধরে বদরপুর আসতে হয়৷ সে ক্ষেত্রে ফাস্ট প্যাসেঞ্জার পাওয়া ঝঁুকি হয়ে পড়ে এর ফলে মানুষদের সইতে হয় নানা রকম দুর্ভোগ৷ এই দুর্ভোগে পড়া যাত্রীদের বক্তব্য, আগরতলা- গুয়াহাটির মধ্যে প্রতিদিন একজোড়া ইন্টারসিটি এক্সপ্রেস চালু থাকলে এ সমস্যার নিরসন হয়ে যেতো৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top