News Flash

  • Home
  • Uncategorized
  • সিপিএমের প্রতি মমতার ঘনিষ্ঠতা, বিদ্রোহী সুদীপ বর্মনসহ ছয় বিধায়কের সাথে সম্পর্ক ছিন্ন করল তৃণমূল হাইকমান্ড
Image

সিপিএমের প্রতি মমতার ঘনিষ্ঠতা, বিদ্রোহী সুদীপ বর্মনসহ ছয় বিধায়কের সাথে সম্পর্ক ছিন্ন করল তৃণমূল হাইকমান্ড

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জুলাই৷৷ রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিদ্রোহ তৃণমূল কংগ্রেসে৷ কংগ্রেস মনোনিত এবং সিপিএম

সোমবার আগরতলায় সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন বিধায়ক সুদীপ রায় বর্মন৷ পাশে রয়েছেন বিধায়ক দিবাচন্দ্র রাঙ্খল এবং বিধায়ক আশিষ কুমার সাহা৷ ছবি নিজস্ব৷

সমর্থিত রাষ্ট্রপতি পদপ্রার্থী মীরা কুমারকে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সমর্থন জানিয়েছেন৷ তাই বিদ্রোহ ঘোষণা করেছেন প্রদেশ তৃণমূলের বিধায়করা৷ সুদীপবাবুদের সাফ কথা, এনডিএ সমর্থিত রাষ্ট্রপতি পদপ্রার্থী রামনাথ কোবিন্দকে তাঁরা সমর্থন জানাবেন৷ অবশ্য তার আগেই তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় সাফ জানিয়েছেন প্রদেশ তৃণমূল বিধায়কদের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছে দল৷ এদিন কলকাতায় পার্থবাবু বলেন, কংগ্রেস ছেড়ে সুদীপবাবুরা তৃণমূলে যোগ দিয়েছিলেন৷ এখন টাকার লোভে বিজেপি’র দিকে তাঁদের ঝোঁক দেখা যাচ্ছে৷ তাই, এমন বিধায়কদের সাথে তৃণমূল কংগ্রেস কোন সম্পর্ক রাখতে চায় না৷ এই খবর পেয়ে তড়িঘড়ি সাংবাদিক সম্মেলন ডেকে সুদীপবাবু জানান, নীতির প্রশ্ণে সিপিএম সমর্থিত প্রার্থীকে রাষ্ট্রপতি নির্বাচনে সমর্থন সম্ভব নয়৷ তাই দলনেত্রী রাষ্ট্রপতি নির্বাচনে মীরা কুমারকে সমর্থন জানালেও, প্রদেশ তৃণমূল বিধায়করা এনডিএ প্রার্থী রামনাথ কোবিন্দকেই সমর্থন জানাবে৷ এক্ষেত্রে আগামী বুধবার তৃণমূলের রাজ্য নেতৃত্বদের সাথে বৈঠকে চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে, জানান সুদীপ রায় বর্মণ৷
আগামী ১৭ জুলাই রাষ্ট্রপতি নির্বাচন৷ এনডিএ শিবিরের প্রার্থী হয়েছেন বিহারের প্রাক্তন রাজ্যপাল দলিত নেতা রামনাথ কোবিন্দ৷ ইউপিএ শিবিরও দলিত প্রার্থী তুলে ধরেছে৷ রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন প্রাক্তন অধ্যক্ষা মীরা কুমার৷ তাঁকে সমর্থন জানিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ কিন্ত তিনি সিপিএমেরও পছন্দের প্রার্থী হওয়ায় দলের এই সিদ্ধান্ত মেনে নিতে নারাজ প্রদেশ তৃণমূলের বিধায়করা৷ সুদীপ রায় বর্মণ সহ ছয় বিধায়ক আশীষ কুমার সাহা, দীবাচন্দ্র রাঙ্খল, বিশ্ববন্ধু সেন, দিলীপ সরকার এবং প্রণজিৎ সিংহ রায় রাষ্ট্রপতি নির্বাচনে মীরা কুমারকে সমর্থন করবেন না বলে একমত হয়েছেন৷ কারণ, রাজ্যে সিপিএমের বিরোধীতা করে কেন্দ্রে তাঁদের সাথে জোট করেছে তৃণমূল৷ সিপিএমের প্রতি ঘনিষ্ঠতা মমতার৷ ফলে, রাজ্যের রাজনীতিতে মানুষকে বোঝাতে সমস্যায় পড়তে হচ্ছে দলীয় বিধায়কদের৷ যেখানে তৃণমূল রাজ্যে সিপিএমের বিরুদ্ধে লড়াই করছে, সেখানে কেন্দ্রে তারা সিপিএমের সঙ্গে জোট করে কিভাবে, প্রশ্ণ সুদীপবাবুদের৷ তাঁদের আরো যুক্তি, সিপিএম মীরা কুমারকে সমর্থন জানিয়েছে৷ ফলে, প্রদেশ তৃণমূল বিধায়করা কোনভাবেই মীরা কুমারকে সমর্থন করবেন না৷
এদিন পার্থবাবু বলেন, আমাদের দল রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে যা সিদ্ধান্ত নিয়েছে, আমরা তাই করব৷ ত্রিপুরার বিধায়করা যাঁরা কংগ্রেস ছেড়ে তৃণমূলে এসেছিলেন, তাঁরা কেউ খাতায় কলমে তৃণমূলের সদস্য নন৷ টাকার কাছে মাথা নত করে তারা বিজেপিতে ভিড়েছেন৷ কাজেই দল তাঁদের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করল৷ সেইসঙ্গে তিনি জানান, ত্রিপুরায় তৃণমূলের সাংগঠনিক দায়িত্ব দেওয়া হয়েছে বিধাননগরের মেয়র সব্যসাচী দত্তকে৷
এরপরই সুদীপবাবু সাংবাদিক সম্মেলনে কড়া সুরে বলেন, দীর্ঘদিন ধরে দলের শীর্ষ নেতৃত্ব তাঁদের সাথে অসহযোগিতা করছেন৷ যোগাযোগ করার বহু চেষ্টা হলেও, তাঁদের সাথে কথা বলার সুযোগ হচ্ছে না৷ রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় হুইপ বলে কিছু নেই৷ তবে, সম্পর্ক ছিন্ন করার বিষয়ে পার্থবাবু যা বলেছেন, তা যদি রাজনৈতিক হয় তাহলে আলোচনা করা উচিৎ৷ সুদীপবাবুর দাবি, এবিষয়ে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব তাঁদের সাথে কোন যোগাযোগ করেনি৷ দল তাঁদের বিরুদ্ধে কোন সিদ্ধান্ত নিয়েছে এমন কিছুই জানানো হয়নি৷ সুদীপবাবু চড়া সুরে বলেন, তাঁদের বিষয়ে পার্থবাবু সর্বশেষ কথা বলার লোক নন৷ এবিষয়ে দলের তরফে কোন নির্দেশ পাইনি৷
সাথে তিনি যোগ করেন, তৃণমূলের শীর্ষ নেতৃত্ব কোন সহযোগীতা করছেন না৷ কারোর সাথে যোগাযোগ করা যাচ্ছে না৷ ফোনেও তাঁদের পাওয়া যায় না৷ ফলে, রাজ্য রাজনীতির পরিস্থিতি নিয়ে শলা পরামর্শ করা যাচ্ছে না৷ বিষয়গুলি দলের রাজ্য নেতৃত্বদের জানানো হবে৷ সুদীপবাবু বলেন, আগামী বুধবার রাজ্যের বিভিন্ন নেতাদের নিয়ে বৈঠক করা হবে৷ রাজ্যের প্রতি কেন্দ্রীয় নেতৃত্বের ভূমিকা তাঁদের কাছে তুলে ধরা হবে৷ এরপরই রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে৷ তিনি জানান, রাম মাধব রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ প্রার্থীকে সমর্থনের জন্য ফোন করেছিলেন৷ তাঁকে জানিয়েছে, এই সিদ্ধান্ত ব্যক্তিকেন্দ্রিক নয়৷ আলোচনার মাধ্যমে সর্বসম্মতিক্রমে যা সিদ্ধান্ত হবে তা জানানো তাঁকে হবে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top