News Flash

  • Home
  • Uncategorized
  • বৃষ্টিকে উপেক্ষা করে শারদোৎসবের খুঁটিপুজোয় মাতল পুজো কমিটিগুলি
Image

বৃষ্টিকে উপেক্ষা করে শারদোৎসবের খুঁটিপুজোয় মাতল পুজো কমিটিগুলি

কলকাতা, ২ জুলাই (হি.স.) : বাকি আর মাত্র আড়াই মাস।মন্ত্রী -তারকাদের উপস্থিতিতে খুঁটিপুজো করে শারদোৎসবের প্রস্তুতি শুরু করে দিল বারোয়ারি পুজো কমিটির উদ্যোক্তারা। রবিবার শহরজুড়ে বৃষ্টিকে উপেক্ষা করে খুঁটিপুজোয় মাতলেন দক্ষিণ কলকাতা সার্বজনীন দুর্গাপুজো কমিটি, ৬৪ পল্লী, নবারুণ সংঘ সহ বড় থেকে ছোট বারোয়ারি পুজো উদ্যোক্তরা ।
রবিবার দক্ষিণ কলকাতা সার্বজনীন দুর্গাপুজো কমিটি খুঁটি পুজোর মাধ্যমে তাদের পুজোর সূচনা করে দিল। উপস্থিত ছিলেন দক্ষিণ কলকাতার সাংসদ সুব্রত বক্সী, পুজো কমিটির সম্পাদক সন্দীপ বক্সী, অভিনেত্রী কণীনিকা ব্যানার্জি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানে সাংসদ সুব্রত বক্সী জানান, ‘প্রচলিত খুঁটিপুজোর মাধ্যমে মা দুর্গার আরাধনার সূচনা হল।’
দুর্গা পুজোর প্রস্তুতি খুঁটিপুজোকে কেন্দ্র করে রবিবার সকালে দক্ষিণ কলকাতার ৬৪ পল্লীর পুজা প্রাঙ্গনে ছিল সাজ সাজরব। খুঁটিপুজোর শুভ অনু্ষ্ঠানে উপস্থিত ছিলেন পুর ও নগরন্নোয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চ্যাটার্জি, মেয়র পারিষদ দেবাশিস কুমার। প্রতি বছরের মত এবারও চমক থাকবে বলে দাবি পুজো উদ্যোক্তাদের।
একই দিনে দুর্গাপুজোর প্রস্তুতি পর্ব শুরু দিল খিদিরপুরের ২৫ পল্লী পুজা কমিটি। খুঁটিপুজোতে উপস্থিত ছিলেন এলাকার পুর প্রতিনিধি, রাজ্যের পুর ও নগরন্নোয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ।
বেহালা এলাকার রায় বাহাদুর রোডের নবারুণ সংঘের দুর্গাপুজো ৫০ বছরে পা দিল। বড় পুজোর সঙ্গে পাল্লা না দিলেও দর্শকদের কাছে বাড়তি আকর্শন থাকে নবারুণ সংঘের থিমে। রবিবার সকালে বৃষ্টিকে উপেক্ষা করে খুঁটি পুজোর আয়োজন করেছিল। এই অনুষ্ঠান এলাকার পুরুষের পাশাপাশি মহিলাদের যোগদান করতেও দেখা যায়। প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে গাছের যত্ন করা দরকার, এই ভাবনাকে ফুটিয়ে তুলবে বলে দাবি পুজো উদ্যোক্তাদের। খুঁটি পুজোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরো ১৩-র চেয়ারম্যান সুশান্ত ঘোষ, টলিউড অভিনেতা দীপ মাইতি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।-

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top