News Flash

  • Home
  • Uncategorized
  • সেনা প্রসঙ্গে বিতর্কিত মন্তব্য, আজমের বিরুদ্ধে দু’টি পৃথক মামলা
Image

সেনা প্রসঙ্গে বিতর্কিত মন্তব্য, আজমের বিরুদ্ধে দু’টি পৃথক মামলা

লখনউ, ১ জুলাই (হি.স.): ভারতীয় সেনা প্রসঙ্গে বিতর্কিত মন্তব্য করায় দু’টি পৃথক লিখিত অভিযোগ দায়ের করা হল সমাজবাদী পার্টির নেতা আজম খানের বিরুদ্ধে| হজরতগঞ্জ থানা এবং রামপুরের সিভিল লাইন্স পুলিশ স্টেশনে আজম খানের বিরুদ্ধে দু’টি পৃথক লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে|
গত বৃহস্পতিবার রামপুরে প্রকাশ্য একটি জনসভায় ভারতীয় সেনা প্রসঙ্গে বিতর্কিত মন্তব্য করেন উত্তর প্রদেশের প্রাক্তন মন্ত্রী তথা সপা নেতা আজম খান| বলেছিলেন, জম্মু ও কাশ্মীরে কর্তব্যরত সেনারা সেখানকার মহিলাদের সঙ্গে এমন পর‌্যায়ে দুর্ব্যবহার করছে, যে মহিলারা নিজেদের আত্মরক্ষার্থে সেনাবাহিনীর গোপনাঙ্গ কেটে নিচ্ছে| এরপরই আজম খানের বিরুদ্ধে পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে| বিতর্কিত মন্তব্যের পর সাফাই গাইতে অবশ্য ভোলেননি সপা-র এই বিতর্কিত নেতা| আজম খান বলেছেন, ‘সংবাদমাধ্যেমে আমার বার্তা ভুলভাবে সম্প্রচারিত হয়েছে|’

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top