News Flash

  • Home
  • Uncategorized
  • প্রয়াত ওড়িশার প্রখ্যাত অভিনেতা মীনাকেতন দাস, শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী
Image

প্রয়াত ওড়িশার প্রখ্যাত অভিনেতা মীনাকেতন দাস, শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী

ভুবনেশ্বর, ১ জুলাই (হি.স.): প্রয়াত হলেন ওড়িশার প্রখ্যাত অভিনেতা মীনাকেতন দাস| দীর্ঘদিন অসুস্থ থাকার পর মাত্র ৫৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি| শুক্রবার রাতে নিজ বাসভবনেই তাঁর জীবনাবসান হয়| অভিনেতার পরিবার সূত্রের খবর, বিগত কয়েকদিন ধরে মুম্বইয়ের হাসপাতালে তাঁর চিকিত্সা চলছিল| কিন্তু মারণরোগ ক্যান্সারের কাছে হার মানতে হল তাঁকে|
কিংবদন্তী অভিনেতার মৃতু্যতে শোকপ্রকাশ করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক ও কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান| শোকবার্তায় নবীন পট্টনায়ক জানিয়েছেন, ‘অভিনেতা মীনাকেতন দাসের মৃতু্যসংবাদ পেয়ে খুবই খারাপ লাগল| ওড়িশা চলচ্চিত্র জগতের জন্য বড় ক্ষতি| অভিনেতার পরিবারের প্রতি আমার সমবেদনা|’ কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শোকবার্তায় জানিয়েছেন, ‘মিনাকেতন দাস অনেক হৃদয় জয় করেছিলেন, কিন্তু ক্যান্সারের কাছে হার মানতে হল তাঁকে|’
বহুমুখী অভিনেতা হিসেবে দর্শকদের মন জয় করেছেন মিনাকেতন দাস| থিয়েটার, সিনেমা এবং টেলিভিশনে অভিনয় দক্ষতার জন্য সিনেমা প্রেমীদের প্রশংসা কুড়িয়েছেন মিনাকেতন দাস| তাঁর মৃতু্যতে শোকস্তব্ধ ওড়িশা চলচ্চিত্র জগত্|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top